Logo
Logo
×

Advertisement

জাতীয়

বিশ্ব দূরপাল্লা সাঁতারে বাংলাদেশের সাফল্য, ৪ পদক অর্জন

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ পিএম

বিশ্ব দূরপাল্লা সাঁতারে বাংলাদেশের সাফল্য, ৪ পদক অর্জন

Advertisement

ভারতের মুর্শিদাবাদে অনুষ্ঠিত বিশ্ব দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা-২০২৬ এ বাংলাদেশি সাঁতারুরা কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জন করেছেন। গত রোববার (৬ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বাংলাদেশ একটি স্বর্ণ, দুটি রৌপ্য ও একটি ব্রোঞ্জসহ সর্বমোট চারটি পদক অর্জন করে।

সোমবার (৭ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিযোগিতায় ১৯ কিলোমিটার পুরুষ, ১৯ কিলোমিটার নারী এবং ৮১ কিলোমিটার পুরুষ—এই তিনটি ইভেন্ট অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন ইভেন্টে দেশ-বিদেশের উল্লেখযোগ্য সংখ্যক সাঁতারু অংশগ্রহণ করেন। ৮১ কিলোমিটার পুরুষ ইভেন্টে ২৮ জন, ১৯ কিলোমিটার পুরুষ ইভেন্টে ৩৬ জন এবং ১৯ কিলোমিটার নারী ইভেন্টে ১৫ জন সাঁতারু অংশগ্রহণ করে।

আইএসপিআর জানায়, বাংলাদেশ থেকে সর্বমোট নয়জন সাঁতারু উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এর মধ্যে ১৯ কিলোমিটার ইভেন্টে ছয়জন এবং ৮১ কিলোমিটার ইভেন্টে তিনজন সাঁতারু অংশ নেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিযোগিতায় ১৯ কিলোমিটার পুরুষ ইভেন্টে সেনাবাহিনীর সাঁতারু ফয়সাল আহমেদ স্বর্ণপদক এবং ১৯ কিলোমিটার নারী ইভেন্টে নৌবাহিনীর সাঁতারু সোনিয়া আক্তার রৌপ্যপদক অর্জন করেন। এ ছাড়া ৮১ কিলোমিটার পুরুষ ইভেন্টে নৌবাহিনীর সাঁতারু পলাশ চৌধুরী রৌপ্যপদক এবং সেনাবাহিনীর সাঁতারু নুর ইসলাম ব্রোঞ্জপদক অর্জন করেন। আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় বাংলাদেশি সাঁতারুদের এ সাফল্য দেশের জন্য গৌরব বয়ে এনেছে। তাদের এ অর্জন দেশের সাঁতার অঙ্গনে নতুন অনুপ্রেরণা সৃষ্টি করবে বলে আশা করা যায়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সাজেকে পর্যটক-সেনা-পুলিশের ওপর গুলিবর্ষণ, উদ্ধার ৩ হাজার পর্যটক

সাজেকে পর্যটক-সেনা-পুলিশের ওপর গুলিবর্ষণ, উদ্ধার ৩ হাজার পর্যটক

সেনাবাহিনী-সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচার, সতর্ক করল আইএসপিআর

সেনাবাহিনী-সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচার, সতর্ক করল আইএসপিআর

সৌদি আরব রক্ষায় ‘যেকোনো কিছু’ করতে প্রস্তুত পাকিস্তান

আইএসপিআর প্রধান সৌদি আরব রক্ষায় ‘যেকোনো কিছু’ করতে প্রস্তুত পাকিস্তান

হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, ২ সেনা সদস্য নিহত

হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, ২ সেনা সদস্য নিহত

নির্ভুল পূর্বাভাসে নিরাপদ বাংলাদেশ গড়তে প্রতিরক্ষা উপদেষ্টার আহ্বান

নির্ভুল পূর্বাভাসে নিরাপদ বাংলাদেশ গড়তে প্রতিরক্ষা উপদেষ্টার আহ্বান

নতুন নৌবাহিনী প্রধান হলেন খোন্দকার মিসবাহ উল আজীম

নতুন নৌবাহিনী প্রধান হলেন খোন্দকার মিসবাহ উল আজীম

আরও পড়ুন

ভারতকে ছাড়িয়ে গিয়ে চমক দেখাল বাংলাদেশ

ভারতকে ছাড়িয়ে গিয়ে চমক দেখাল বাংলাদেশ

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

ঢাকাস্থ রয়্যাল থাই দূতাবাসের জরুরি বিজ্ঞপ্তি

ঢাকাস্থ রয়্যাল থাই দূতাবাসের জরুরি বিজ্ঞপ্তি

আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট-শপিং মল

আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট-শপিং মল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম