Logo
Logo
×
   

জাতীয়

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০২ এএম

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

ফাইল ছবি

বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় আজও শীর্ষ সারিতেই রয়েছে ঢাকা। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল পৌনে ৯টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, ১৫৭ স্কোর নিয়ে রাজধানী ঢাকা বিশ্বের ষষ্ঠ দূষিত শহর হিসেবে অবস্থান করছে। এই স্কোর অনুযায়ী শহরটির বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

তালিকার শীর্ষে রয়েছে মালয়েশিয়ার কুচিং শহর, যার বায়ুমান সূচক ২৪৯। দ্বিতীয় স্থানে রয়েছে কঙ্গোর রাজধানী কিনশাসা (২৩২)। ১৭৭ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর। চতুর্থ স্থানে রয়েছে ভিয়েতনামের রাজধানী হ্যানয় (১৭০) এবং ১৬৩ স্কোর নিয়ে পঞ্চম স্থানে অবস্থান করছে পাকিস্তানের লাহোর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে এই প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম