বিরোধী দলের আশ্রয়ে পাটওয়ারী-সিফাতরা গালিগালাজ করছে: প্রানিসম্পদমন্ত্রী
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৬ পিএম
পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। সংগৃহীত ছবি
|
ফলো করুন |
|
|---|---|
বিরোধী দলের আশ্রয় পেয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী-সিফাতরা প্রধানমন্ত্রী তারেক রহমান ও জিয়া পরিবারকে টার্গেট করে অশালীন উক্তি ও গালিগালাজ করছে বলে অভিযোগ করেছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে বাংলা একাডেমিতে জিয়া স্মৃতি পাঠাগার আয়োজিত ৯ দিনের বই মেলার আলোচনা সভায় তিনি এ মন্তব্য করে। মন্ত্রীর দাবি, এই ধরনের বক্তব্য ফৌজদারি অপরাধের মধ্য পড়ে।
পানিসম্পদমন্ত্রী বলেছেন, ফ্যাসিবাদীদের সঙ্গে সুর মিলিয়ে বিরোধী দল ডিসেম্বরে এক দফার আন্দোলনের ডাকা দিচ্ছে। গুপ্তবাহিনী যে সাহস দেখিয়ে কথা বলছে, ফ্যাসিবাদী শক্তিও এতটা সাহস দেখাতে পারেনি।
এসময় তিনি অতীতের হিসাব নিকাশ করে গুপ্ত বাহিনীর বিষয়ে ছাত্রদলকে সজাগ থাকতে বলেন।
একই সঙ্গে যারা অশালীন ভাষা ব্যবহার করে এমন বক্তব্য দিচ্ছে, দেশের প্রতিটা বিশ্ববিদ্যালয়ে তাদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে ছাত্রদলের নেতাকর্মীদের প্রতি আহবান জানান শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
