Logo
Logo
×
   

Advertisement

জাতীয়

চিফ অব আর্মি স্টাফ কাপ গলফের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ এএম

চিফ অব আর্মি স্টাফ কাপ গলফের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

Advertisement

ঢাকা সেনানিবাসের কুর্মিটোলা গলফ ক্লাবে ‘দ্বিতীয় চিফ অব আর্মি স্টাফ (সিএএস) কাপ প্রফেশনাল গলফ টুর্নামেন্ট-২০২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

পুরস্কার বিতরণ শেষে সেনাবাহিনী প্রধান উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীদের উদ্দেশে বক্তব্য দেন। তিনি বলেন, এ ধরনের প্রতিযোগিতা আয়োজন দেশের গলফ অঙ্গনের উন্নয়ন ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে টুর্নামেন্ট আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তিনি।

টুর্নামেন্টে প্রফেশনাল বিভাগে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে মোহাম্মদ সিদ্দিকুর রহমান চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। আকবর হোসেন রানার-আপ হন।

অন্যদিকে, অ্যামেচার বিভাগে মো. শরিফ হোসেন চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করেন।

সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ গলফ ফেডারেশনের মহাসচিব, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও জয়েন্ট সেক্রেটারি, বাংলাদেশ প্রফেশনাল গলফার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ও মহাসচিব, ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, আমন্ত্রিত অতিথি এবং কুর্মিটোলা গলফ ক্লাবের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম