Logo
Logo
×
   

Advertisement

জাতীয়

জাতীয় সংসদের অধিবেশন শুরু

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫২ পিএম

জাতীয় সংসদের অধিবেশন শুরু

সংসদ অধিবেশন

Advertisement

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের আজকের বৈঠক শুরু হয়েছে। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় জাতীয় সংসদ ভবনে এই অধিবেশন বসে।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে আজকের কার্যক্রম শুরু হয়।

সংসদের কার্যসূচি অনুযায়ী, এটি ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের ধারাবাহিক বৈঠক। গতকাল মঙ্গলবারের বৈঠক শেষে আজ বুধবার বিকেল সাড়ে ৩টা পর্যন্ত অধিবেশন মুলতবি করা হয়েছিল।

গত ২৭ আগস্ট শুরু হয় ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে। সোমবারলবার বিকালে বসা অধিবেশনে ১০টি গুরুত্বপূর্ণ সংসদীয় স্থায়ী কমিটি গঠিত হয়েছে। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে জাতীয় সংসদের চিফ হুইপ মো. নুরুল ইসলাম কমিটি গঠনের প্রস্তাব করলে, সেটি কণ্ঠ ভোটে সর্বসম্মতিক্রমে পাস হয়। এরপর বুধবার আরও ৬টি কমিটি ঘোষণা করা হয়।


Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম