Logo
Logo
×
   

Advertisement

জাতীয়

পশ্চিম তীরে ইসরাইলের বসতি নির্মাণ পরিকল্পনার নিন্দা বাংলাদেশের

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১ পিএম

পশ্চিম তীরে ইসরাইলের বসতি নির্মাণ পরিকল্পনার নিন্দা বাংলাদেশের

Advertisement

অধিকৃত পশ্চিম তীরের ই১ এলাকায় ইসরাইলের বসতি স্থাপনের পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। এ ধরনের কর্মকাণ্ড আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সংশ্লিষ্ট প্রস্তাবের পরিপন্থি বলে উল্লেখ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) এক বিবৃতিতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইসরাইলের এ ধরনের কর্মকাণ্ড অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের অখণ্ডতা এবং একটি কার্যকর দ্বি-রাষ্ট্র সমাধানের সম্ভাবনাকে আরও ক্ষুণ্ণ করে।

বিবৃতিতে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে সব ধরনের বসতি স্থাপন কার্যক্রম অনতিবিলম্বে বন্ধ করতে ইসরাইলের প্রতি আহ্বান জানানো হয়। একই সঙ্গে ফিলিস্তিনি জনগণের আইনসম্মত ও অবিচ্ছেদ্য অধিকারের প্রতি বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করা হয়।

ঢাকা বলেছে, ১৯৬৭-পূর্ববর্তী সীমানার ভিত্তিতে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ফিলিস্তিনি জনগণের অধিকার।

এছাড়া ফিলিস্তিনি রাষ্ট্রসত্তাকে ক্ষুণ্ণ করে এমন কর্মকাণ্ড প্রতিরোধে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ। আন্তর্জাতিক আইন ও দ্বি-রাষ্ট্র সমাধানের ভিত্তিতে মধ্যপ্রাচ্যে একটি ন্যায়সঙ্গত, ব্যাপক ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার ওপরও গুরুত্বারোপ করা হয়েছে।

বিবৃতিতে বাংলাদেশ আরও বলেছে, তারা ফিলিস্তিনের জনগণের পাশে রয়েছে এবং তাদের স্বাধীনতা, মর্যাদা, ন্যায়বিচার ও রাষ্ট্রসত্তার আইনসম্মত আকাঙ্ক্ষাকে সমর্থন করতে প্রতিশ্রুতিবদ্ধ।

প্রসঙ্গত, বাংলাদেশ শুরু থেকেই ফিলিস্তিনের সার্বভৌমত্বের পক্ষে।ইসরাইলি দখলদারিত্বের নিন্দা জানিয়ে আসছে ঢাকা।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম