Logo
Logo
×
   

Advertisement

জাতীয়

মাহবুব উদ্দিন খোকনের ওই আচরণ সঠিক ছিল না: আইনমন্ত্রী

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১ পিএম

মাহবুব উদ্দিন খোকনের ওই আচরণ সঠিক ছিল না: আইনমন্ত্রী

Advertisement

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সঙ্গে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের অনাকাঙ্ক্ষিত বাকবিতণ্ডা নিয়ে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদের পয়েন্ট অব অর্ডারে বিষয়টি উত্থাপন করেন জামায়াতে ইসলামীর সংসদীয় দলের মুখপাত্র নাজিবুর রহমান। 

নাজিবুর রহমান বলেন, জনগণের ন্যায়বিচার পাওয়ার সর্বশেষ আশ্রয়স্থল বিচার বিভাগে এ ধরনের ঘটনা সাধারণ মানুষের কাছে কী বার্তা দিচ্ছে, তা ভেবে দেখা প্রয়োজন। অতীতে ফ্যাসিবাদী আমলে প্রধান বিচারপতিকে অস্ত্রের মুখে পদত্যাগে বাধ্য করার যে ঘটনা ঘটেছিলো, বর্তমান ঘটনাটি সে ধরনের কোনও বার্তা দিচ্ছে কি না, সেটিও খতিয়ে দেখা দরকার।

এ বিষয়ে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, ঘটনাটি সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সঙ্গে ঘটেছে এবং এটি রাষ্ট্রের কোনও অঙ্গের সঙ্গে সম্পর্কিত বিষয় নয়। তবে এ ধরনের ঘটনা ভবিষ্যতে দায়িত্বশীল নাগরিক হিসেবে কেউ ঘটাবেন না—এটাই তিনি প্রত্যাশা করেন।

আইনমন্ত্রী বলেন, আমাদের সম্মানিত সংসদ সদস্য, সুপ্রিম কোর্ট বারের প্রেসিডেন্ট ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে প্রধান বিচারপতির একটি বাদানুবাদের ঘটনা ঘটে। খোকনের ওই আচরণ সঠিক ছিলো না 

নাজিবুর রহমান বলেন, একজন আইনজীবী বারবার সত্য গোপন করে রিট করার কারণে আদালত তাকে পেনাল্টি হিসেবে জরিমানা করেন। ওই জরিমানার আদেশকে কেন্দ্র করেই ঘটনার সূত্রপাত হয়।

তিনি বলেন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন শুধু একজন আইনজীবী নন, তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি। একই সঙ্গে তিনি জাতীয় সংসদের একজন সদস্য এবং সরকারি দলের একজন প্রভাবশালী নেতা। বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে যখন আলোচনা হচ্ছে, তখন জনগণের ন্যায়বিচারের সর্বশেষ আশ্রয়স্থল আদালতে এমন ঘটনা কী বার্তা দিচ্ছে, তা নিয়ে চিন্তা করা প্রয়োজন।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম