Logo
Logo
×
   

Advertisement

জাতীয়

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯ এএম

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

রাজধানী ঢাকায় বায়ুদূষণ উদ্বেগজনক হারে বাড়ছে।

Advertisement

ধুলো, ধোঁয়া ও ক্ষতিকর বস্তুকণার আধিক্য মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে ক্রমেই ব্যাহত করছে। এর পাশাপাশি জলবায়ু পরিবর্তন এবং চলমান উন্নয়ন কর্মকাণ্ডের প্রভাবে বিশ্বের বিভিন্ন শহরে বায়ুদূষণের মাত্রা ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে।

এমন পরিস্থিতিতে ১৯১ স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে মালয়েশিয়ার কুচিং। এ মাত্রার বায়ুমান জনস্বাস্থ্যের জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। অন্যদিকে ১২৯ স্কোর নিয়ে তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। শহরটির বাতাসের মান ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে বলে ধরা হয়।

শনিবার (১২ সেপ্টেম্বর) সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে।

আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, দূষিত শহরের তালিকায় ১৯১ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে মালয়েশিয়ার শহর কুচিং। এ ছাড়া ১৬৭ স্কোর নিয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা, ১২৯ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা, ১২১ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসা এবং পঞ্চম অবস্থানে থাকা সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের স্কোর ১১৭।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ‘অনেক ভালো’ বলে বিবেচিত হয়।

৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি বা সহনীয়’ ধরা হয় বায়ুর মান। আর ১০১ থেকে ১৫০ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। অন্যদিকে ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এ ছাড়া স্কোর ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম