Logo
Logo
×

Advertisement

জাতীয়

জাতীয় পতাকার মর্যাদা রক্ষায় ৩ সদস্যের কমিটি

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১ পিএম

জাতীয় পতাকার মর্যাদা রক্ষায় ৩ সদস্যের কমিটি

Advertisement

জাতীয় পতাকার মর্যাদা ও সম্মান রক্ষায় তিন সদস্যের কমিটি গঠন করে দিয়েছেন হাইকোর্ট। কমিটিতে একজন বিচারিক কর্মকর্তা এবং মন্ত্রিপরিষদ বিভাগের একজন প্রতিনিধি ও একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপককে রাখতে বলা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহামুদের হাইকোর্ট বেঞ্চ লিখিত আদেশে এ কমিটি গঠন করে দিয়েছেন।

এই কমিটি সরকারি দপ্তর ও আইন দ্বারা প্রতিষ্ঠিত সংস্থাগুলোতে সরকারি কর্মচারীদের ব্যবহৃত চেয়ার ও সোফার পেছনে জাতীয় পতাকা প্রদর্শন, উত্তোলন বা ব্যবহার করা হচ্ছে কি না এবং তা বাংলাদেশ জাতীয় সংগীত, পতাকা ও প্রতীক আদেশ, ১৯৭২ এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পতাকা বিধিমালা, ১৯৭২-এ (গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পতাকা বিধিমালা, ১৯৭২) নির্ধারিত নির্দেশনা ও বিধিবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, তা তদন্ত করে ৬০ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন করবেন।

আদালত আদেশে বলেছেন, যেসব সরকারি কর্মচারী আইনগতভাবে জাতীয় পতাকা ব্যবহার করার অধিকারী বা যোগ্য নন, তাদের অফিস কক্ষে চেয়ার বা সোফার পেছনে জাতীয় পতাকা প্রদর্শন, ঝোলানো বা উত্তোলন করা থেকে বিরত থাকতে হবে। একই সঙ্গে জাতীয় পতাকাকে অভ্যন্তরীণ সাজসজ্জার সামগ্রী, অফিসের অলংকার কিংবা ব্যক্তিগত সরকারি ব্যাকড্রপ হিসেবে ব্যবহার থেকেও বিরত থাকতে হবে।

গত ২৫ আগস্ট সরকারি অফিস ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা যাতে তাদের চেয়ার বা সোফার পেছনে আইন বহির্ভূতভাবে পতাকা প্রদর্শন করা থেকে বিরত রাখার জন্য নির্দেশনা দেন হাইকোর্ট।

বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহামুদের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এইচ এম সানজিদ সিদ্দিকী। আদালতে রিটটি দায়ের করেন আইনজীবী শরিফ সরকার।

ব্যারিস্টার সানজিদ সিদ্দিকী এ বিষয়ে বলেন, সাম্প্রতিক সময়ে সরকারি বিভিন্ন অফিসে, দপ্তরে কর্মকর্তারা তাদের টেবিলের পেছনে বা চেয়ারের পেছনে জাতীয় পতাকা প্রদর্শন করছে এবং তারা জাতীয় পতাকা রেখে চেয়ারের সামনে আরোহণ করছে। জাতীয় পতাকা চেয়ার বা টেবিলের পাশে প্রদর্শন করা এটি আইন বহির্ভূত।

ব্যারিস্টার সানজিদ সিদ্দিকী আরও বলেন, জাতীয় পতাকা বিধিমালাতে ১৯৭২-এ ১৫ ধরনের ব্যক্তিরা তাদের জাতীয় পতাকা ব্যবহার করতে পারবে—তাদের দপ্তরে, বাসস্থানে এবং তাদের গাড়িতে। কিন্তু দেখা যায়, সরকারের যে বিভিন্ন অধীনস্থ অফিস রয়েছে—বিশেষ করে সচিবালয়ের অধীনস্থ অফিস, করপোরেশন, অথরিটি—এসব অথরিটিতে যারা কর্মকর্তা রয়েছেন, তারা সাম্প্রতিক সময়ে তাদের চেয়ারের পেছনে একটি পতাকা প্রদর্শন করছেন। সর্বদাই পতাকা প্রদর্শন করেন। এই প্রদর্শনের সুযোগটা আইনে রাখা হয়নি। 

পতাকা বিধিমালায় বলা আছে, জাতীয় পতাকা যখন কোনো ভবনে প্রদর্শন করা হবে, এটা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত প্রদর্শন করতে হবে এবং এটি ফ্রি-ফ্লোটিং হতে হবে। মানে, এটা যখন আপনি উত্তোলন করবেন, এটা উড়ন্ত অবস্থায় থাকতে হবে। কিন্তু পতাকার যে প্রদর্শন করা হচ্ছে, আপনারা দেখবেন এটি একটু বেন্ড করে, কার্ভ করে, জাস্ট পতাকাটা পেছনে রেখে উনি সামনে আরোহণ করছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নিরাপত্তা কর্মকর্তাকে হেনস্তা, জামিন পেলেন মেজর আখতার

নিরাপত্তা কর্মকর্তাকে হেনস্তা, জামিন পেলেন মেজর আখতার

ঢাকাসহ ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বিরুদ্ধে রিট খারিজ

ঢাকাসহ ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বিরুদ্ধে রিট খারিজ

জুডিশিয়াল সার্ভিসের ৩ সদস্যকে মন্ত্রী-প্রতিমন্ত্রীর সচিব করা নিয়ে রুল

জুডিশিয়াল সার্ভিসের ৩ সদস্যকে মন্ত্রী-প্রতিমন্ত্রীর সচিব করা নিয়ে রুল

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: কনস্যুলার সহায়তায় ব্যর্থতার অভিযোগে হাইকোর্টে রিট

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: কনস্যুলার সহায়তায় ব্যর্থতার অভিযোগে হাইকোর্টে রিট

আইনজীবীর ভুলে মক্কেলের ভোগান্তি কাম্য নয়: হাইকোর্টের রায়

আইনজীবীর ভুলে মক্কেলের ভোগান্তি কাম্য নয়: হাইকোর্টের রায়

হাইকোর্টে আগাম জামিন খারিজ, ইডি দপ্তর থেকে বেরোতেই গ্রেফতার ইন্দ্রনীল সেন

হাইকোর্টে আগাম জামিন খারিজ, ইডি দপ্তর থেকে বেরোতেই গ্রেফতার ইন্দ্রনীল সেন

আরও পড়ুন

৭ নভেম্বরের সরকারি ছুটি পাবেন না যারা

৭ নভেম্বরের সরকারি ছুটি পাবেন না যারা

প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শিশুদের দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে স্কাউটিংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ

শিশুদের দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে স্কাউটিংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ

বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

বাংলাদেশ ও বাহরাইনের সেনাবাহিনীর চিফ অব স্টাফের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ ও বাহরাইনের সেনাবাহিনীর চিফ অব স্টাফের সৌজন্য সাক্ষাৎ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম