Logo
Logo
×
   

Advertisement

জাতীয়

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ

ফের ২৫ এজেন্সির নিয়ন্ত্রণে যাওয়ার আশঙ্কা বায়রার একাংশের

Advertisement

Icon

কূটনৈতিক প্রতিবেদক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ পিএম

ফের ২৫ এজেন্সির নিয়ন্ত্রণে যাওয়ার আশঙ্কা বায়রার একাংশের

ফাইল ছবি

Advertisement

আবারও দেশের যোগ্য সব রিক্রুটিং এজেন্সির জন্য মালয়েশিয়ার শ্রমবাজারে সরাসরি প্রবেশের সুযোগ নিশ্চিতের দাবি জানিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিসের (বায়রা) একাংশ। এর আগে তারা কয়েকবার এই বিষয়ে বিবৃতি দিয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বায়রার সাবেক যুগ্ম মহাসচিব মোহাম্মদ ফখরুল ইসলামের নেতৃত্বে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে এই স্মারকলিপি দেওয়া হয়।

সরকারের কাছে দেওয়া এক স্মারকলিপিতে বায়রার একাংশ জানায়, নতুন ব্যবস্থার কারণে মালয়েশিয়ায় কর্মী নিয়োগের মূল নিয়ন্ত্রণ ২৫ এজেন্সির হাতেই থেকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। 

এতে আরও বলা হয়েছে, মালয়েশিয়ার ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেমে (এফডব্লিউসিএমএস) ৩১২ সহযোগী এজেন্সিকে অন্তর্ভুক্ত করা হলেও, তারা যদি মূল ২৫ এজেন্সির মাধ্যমে না গিয়ে নিজেদের লাইসেন্স ও কাজের চাহিদাপত্র (জব অর্ডার) অনুযায়ী সরাসরি কর্মী পাঠাতে না পারে, তবে এই অন্তর্ভুক্তিতে কোনো সুফল আসবে না।

স্মারকলিপিতে তারা সব বৈধ ও যোগ্য রিক্রুটিং এজেন্সির জন্য সমান সুযোগ সৃষ্টির দাবি জানায়।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম