সারদার প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পেলেন মাইনুল হাসান
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৭ পিএম
মাইনুল হাসান। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
বাংলাদেশ পুলিশের সারদার প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পেয়েছেন ট্যুরিস্ট পুলিশের বর্তমান প্রধান মাইনুল হাসান।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপ-সচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে বদলি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ট্যুরিস্ট পুলিশের প্রধান মাইনুল হাসানকে সারদার প্রিন্সিপাল হিসেবে বদলি করা হয়েছে।
একই প্রজ্ঞাপনে অতিরিক্ত আইজিপি পদমর্যাদার আরও কয়েকজন কর্মকর্তাকে বিভিন্ন পদে বদলি ও পদায়ন করা হয়েছে।
অতিরিক্ত আইজিপি পদে সদ্য পদোন্নতি পাওয়া মো. কামরুল আহসানকে বাংলাদেশ পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান করা হয়েছে। সারদার বর্তমান প্রিন্সিপাল জি এম আজিজুর রহমানকে ট্যুরিস্ট পুলিশের প্রধান করা হয়েছে।
এছাড়া, খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমানকে ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। এসবির বর্তমান প্রধান সরদার নুরুল আমিনকে পুলিশ সদর দপ্তরে এবং সম্প্রতি অতিরিক্ত আইজিপি হিসেবে পদোন্নতি পাওয়া ঢাকা রেঞ্জের ডিআইজি ইকবাল হোসেনকে পুলিশ সদর দপ্তরে পদায়ন করা হয়েছে।

