Logo
Logo
×
   

Advertisement

জাতীয়

বেতন বেড়ে কত হলো মন্ত্রিপরিষদ মুখ্যসচিব ও জ্যেষ্ঠ সচিবদের

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৬ পিএম

বেতন বেড়ে কত হলো মন্ত্রিপরিষদ মুখ্যসচিব ও জ্যেষ্ঠ সচিবদের

Advertisement

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য অবশেষে নতুন বেতন-ভাতার ঘোষণা এলো। অর্থ বিভাগ আজ ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ শীর্ষক একটি প্রজ্ঞাপন জারি করে নতুন এ কাঠামো প্রকাশ করেছে। এতে বিভিন্ন ধাপের চাকরিজীবীদের পাশাপাশি মন্ত্রিপরিষদ সচিব, মুখ্য সচিব ও সিনিয়র সচিবের মতো শীর্ষ কর্মকর্তাদের মূল বেতন কত হতে যাচ্ছে, তা সুস্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে।

নতুন এ বেতনকাঠামোতে পদভেদে কর্মকর্তা-কর্মচারীদের শুরুতেই মূল বেতন বাড়ছে ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত! বিশেষ করে ১ থেকে ১১ নম্বর গ্রেডের চাকরিজীবীদের মূল বেতন দ্বিগুণ (১০০ শতাংশ) করা হয়েছে। অন্যদিকে ১২ থেকে ২০ নম্বর গ্রেডের পদে এই বৃদ্ধির হার আরও বেশি—১১৫ থেকে ১৪২ শতাংশ।

অন্যদিকে গ্রেড-১-এ প্রারম্ভিক মূল বেতন ৭৮ হাজার থেকে বেড়ে ১ লাখ ৫৬ হাজার টাকা; গ্রেড-২-এ ৬৬ হাজার থেকে বেড়ে ১ লাখ ৩২ হাজার; গ্রেড-৩-এ ৫৬ হাজার ৫০০ টাকা থেকে বেড়ে ১ লাখ ১৩ হাজার টাকা এবং গ্রেড-৪-এ ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ টাকা করা হয়েছে।

এভাবে ২০টি গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে নতুন বেতনকাঠামোয়। এর মধ্যে গ্রেড-৫-এ ৪৩ হাজার থেকে বেড়ে ৮৬ হাজার টাকা; গ্রেড-৬-এ ৩৫ হাজার ৫০০ টাকা থেকে বেড়ে ৭১ হাজার টাকা, গ্রেড-৭-এ ২৯ হাজার টাকা থেকে বেড়ে ৫৮ হাজার টাকা; গ্রেড-৮-এ ২৩ হাজার থেকে বেড়ে ৪৬ হাজার টাকা; গ্রেড-৯-এ ২২ হাজার টাকা থেকে বেড়ে ৪৪ হাজার টাকা এবং গ্রেড-১০-এ ১৬ হাজার থেকে বেড়ে ৩২ হাজার টাকা করা হয়েছে।

গ্রেড-১১-এ প্রারম্ভিক মূল বেতন ১২ হাজার ৫০০ টাকা থেকে দ্বিগুণ হয়ে ২৫ হাজার টাকা করা হয়েছে। গ্রেড-১২-এ ১১ হাজার ৩০০ থেকে বেড়ে ২৪ হাজার ৩০০ টাকা; গ্রেড-১৩-এ ১১ হাজার টাকা থেকে বেড়ে ২৪ হাজার টাকা; গ্রেড-১৪-এ ১০ হাজার ২০০ টাকা থেকে বেড়ে ২৩ হাজার ৫০০ টাকা এবং গ্রেড-১৫-এ ৯ হাজার ৭০০ থেকে বেড়ে ২২ হাজার ৮০০ টাকা করা হয়েছে।

এ ছাড়া গ্রেড-১৬-এ ৯ হাজার ৩০০ থেকে ২১ হাজার ৯০০ টাকা, গ্রেড-১৭-এ ৯ হাজার টাকা থেকে ২১ হাজার ৪০০ টাকা; গ্রেড-১৮-এ ৮ হাজার ৮০০ থেকে ২১ হাজার টাকা; গ্রেড-১৯-এ ৮ হাজার ৫০০ থেকে ২০ হাজার ৫০০ টাকা এবং গ্রেড-২০-এ ৮ হাজার ২৫০ থেকে ২০ হাজার টাকা করা হয়েছে।

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: নতুন পে স্কেল


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম