বিআরটিএর মিরপুর কার্যালয়ে অভিযান, কারাদণ্ড ৬
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষের (বিআরটিএ) মিরপুর কার্যালয় অভিযান চালিয়ে ছয়জনকে কারাদণ্ড ও পাঁচজনকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিআরটিএর মিরপুর কার্যালয় প্রাঙ্গণে অভিযান চালানো হয়।
বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামানের পরিচালনায় আদালত-৩-এর অধীনে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে বিআরটিএ মিরপুর কার্যালয় এলাকা থেকে ১১ (এগারজন) দালালকে আটক করা হয়। এর মধ্যে পাঁচজনকে সর্বমোট ত্রিশ হাজার টাকা অর্থদণ্ড এবং বাকি ৬ জনের প্রত্যেককে ৬০ (ষাট) দিন করে কারাদণ্ড দেন আদালত।
কারাদণ্ড প্রাপ্তরা হলেন- মো. মনির মোল্ল্যা, সুজন চন্দ্র দাস, মো. আল আমিন, মো. টিপু, মোফাজ্জেল হোসেন ও আব্দুল মান্নান শিকদার
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামান বলেন, প্রতারক চক্রটি বিআরটিএতে আসা গ্রাহকদের দ্রুত কাজ করে দেওয়ার প্রলোভন দেখিয়ে কাগজপত্র ও টাকা-পয়সা নিয়ে পালিয়ে যেত—এমন অসংখ্য অভিযোগ আমাদের কাছে ছিল। সেবাগ্রহীতাদের ভোগান্তি দূর করতে এবং বিআরটিএকে সম্পূর্ণ দালালমুক্ত রাখতে আমাদের এ অভিযান নিয়মিত চলমান আছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
