কুখ্যাত সন্ত্রাসী কাইল্ল্যা ফারুক গ্রেফতার
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর কেরানীগঞ্জ এলাকা থেকে একাধিক মামলার আসামি কুখ্যাত সন্ত্রাসী ও চাঁদাবাজ ফারুক ওরফে কাইল্ল্যা ফারুককে গ্রেফতার করেছে স্পেশাল র্যাপিড ব্যাটালিয়ন-২ (এসআরবি)। অভিযানে তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর বসিলায় অবস্থিত এসআরবি-২ ব্যাটালিয়ন সদরে আয়োজিত এক মিডিয়া ব্রিফিংয়ে অভিযানের বিস্তারিত তথ্য জানান সংস্থাটির অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান।
তিনি জানান, গ্রেফতার ফারুক দীর্ঘদিন ধরে কেরানীগঞ্জ ও আশপাশের এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং অবৈধ অস্ত্রের মহড়া দিয়ে আসছিলেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। আইনশৃঙ্ক্ষলা বাহিনীর ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে একটি বিদেশি পিস্তলসহ গ্রেফতার করতে সক্ষম হয় এসআরবি-২।
অপরাধ দমনে এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও ব্রিফিংয়ে জানানো হয়।
