বিদেশগামী শ্রমিকদের কল্যাণ ফি বাড়ল
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
কাজের উদ্দেশ্যে বিদেশে যাওয়ার জন্য জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো থেকে যে বহির্গমন ছাড়পত্র নিতে হয়, সেটির জন্য প্রদেয় ‘কল্যাণ ফি’র পরিমাণ বাড়ানো হয়েছে।
এতদিন এ ফি সাড়ে তিন হাজার টাকা থাকলেও এখন থেকে গুনতে হবে সাড়ে পাঁচ হাজার টাকা। আগামী ১ অক্টোবর থেকে এই নতুন ফি কার্যকর হবে।
রোববার (২২ সেপ্টেম্বর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক পরিপত্রে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সাইয়েদা ফয়জুন্নেছা সই করা এক পরিপত্রে জানানো হয়, প্রবাসী কর্মীদের সেবামূলক কার্যক্রমের পরিধি ও পরিমাণ ক্রমানুপাতিক হারে বৃদ্ধি পাওয়ায় কর্মীদের সুরক্ষাসহ সার্বিক কল্যাণ কার্যক্রম নিশ্চিতকরণ এবং বর্তমান মুদ্রামান (ডলার) ও বাজারমূল্যের সঙ্গে সমন্বয়পূর্বক ‘কল্যাণ ফি’ (বিদেশগামী বা বিদেশে অবস্থানরত বা বিমানবন্দর থেকে আদায়কৃত) ২০১৫ সালে ধার্যকৃত ৩ হাজার ৫০০ টাকা থেকে ৫ হাজার ৫০০ টাকা পুনর্নির্ধারণ করা হলো।
এতে আরও বলা হয়, এ আদেশ ১ অক্টোবর থেকে কার্যকর হবে। এতে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন রয়েছে।
