Logo
Logo
×

Advertisement

জাতীয়

দুপুরের মধ্যে দেশের ৭ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ এএম

দুপুরের মধ্যে দেশের ৭ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস

Advertisement

দুপুর ১ টার মধ্যে দেশের ৭ জেলার ওপর দিয়ে পশ্চিম কিংবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১টা পর্যন্ত দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, খুলনা, বারশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়াও দেশের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

রংপুর, দিনাজপুর ও সৈয়দপুর জেলাসমূহের ওপর দিয়ে মৃদু তাপ-প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দুপুরের মধ্যে যে ২ জেলায় ঝড়ের শঙ্কা

দুপুরের মধ্যে যে ২ জেলায় ঝড়ের শঙ্কা

দুপুরের মধ্যের ঢাকায় আবারও বৃষ্টির আভাস

দুপুরের মধ্যের ঢাকায় আবারও বৃষ্টির আভাস

বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

আজও বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা

আজও বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা

রাত ১টার মধ্যে যেসব অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে

রাত ১টার মধ্যে যেসব অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে

আসছে লঘুচাপ, টানা ৩ দিন বৃষ্টির আভাস যেসব অঞ্চলে

আসছে লঘুচাপ, টানা ৩ দিন বৃষ্টির আভাস যেসব অঞ্চলে

আরও পড়ুন

নারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক: শামা ওবায়েদ

নারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক: শামা ওবায়েদ

দুপুরের মধ্যে যে ২ জেলায় ঝড়ের শঙ্কা

দুপুরের মধ্যে যে ২ জেলায় ঝড়ের শঙ্কা

আওয়ামী লীগের দুই সাবেক এমপির মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব

আওয়ামী লীগের দুই সাবেক এমপির মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব

আজ ঢাকায় আসছেন মিয়ানমার বিষয়ক জাতিসংঘের বিশেষ র‌্যাপোর্টিয়ার

আজ ঢাকায় আসছেন মিয়ানমার বিষয়ক জাতিসংঘের বিশেষ র‌্যাপোর্টিয়ার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম