Logo
Logo
×

Advertisement

জাতীয়

এসআরবি সদস্যদের বিশেষ ভাতা পুনর্নির্ধারণ, কোন পদে কত

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ এএম

এসআরবি সদস্যদের বিশেষ ভাতা পুনর্নির্ধারণ, কোন পদে কত

Advertisement

জাতীয় বেতনস্কেলের আওতাভুক্ত স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নে (এসআরবি) কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের মাসিক বিশেষ ভাতা পুনর্নির্ধারণ করেছে সরকার। নতুন হারে এ ভাতা ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে।

এ সংক্রান্ত গেজেট জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের প্রবিধি-৪ শাখা। ১৭ সেপ্টেম্বর জারি করা গেজেটটি বুধবার (২৩ সেপ্টেম্বর) প্রকাশ করা হয়েছে।

গেজেট অনুযায়ী, এসআরবির মহাপরিচালক মাসিক ২৮ হাজার ৮০০ টাকা, অতিরিক্ত মহাপরিচালক ২৬ হাজার ৪০০ টাকা এবং পরিচালক ১৯ হাজার ২০০ টাকা বিশেষ ভাতা পাবেন। উপপরিচালক, নির্বাহী প্রকৌশলী ও সিস্টেম অ্যানালিস্ট পদে এ ভাতার পরিমাণ নির্ধারণ করা হয়েছে ১৫ হাজার ৬০০ টাকা।

সিনিয়র সহকারী পরিচালক, নেট প্রশাসক, ল অফিসার ও কম্পিউটার প্রোগ্রামার পদে মাসিক বিশেষ ভাতা হবে ১২ হাজার টাকা। সহকারী পরিচালক, আরএমও, ভেটেরিনারি ডাক্তার, বাজেট অফিসার, হিসাবরক্ষণ কর্মকর্তা ও উপসহকারী পরিচালক পদে ভাতা পাবেন ১০ হাজার ২০০ টাকা।

সার্জেন্ট, এসআই ও উপসহকারী প্রকৌশলী পদে মাসিক বিশেষ ভাতা নির্ধারণ করা হয়েছে ৭ হাজার ২০০ টাকা। ধর্মীয় শিক্ষক পদে ৬ হাজার ৬০০ টাকা এবং এএসআই, ক্যাশিয়ার ও হিসাবরক্ষক পদে ৪ হাজার ৮০০ টাকা ভাতা পাবেন।

নায়েক পদে মাসিক ৩ হাজার ৮৮০ টাকা, অফিস সহকারী ও ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদে ৪ হাজার ২০০ টাকা এবং কনস্টেবল ও কুক কনস্টেবল পদে ৩ হাজার ৯৬০ টাকা বিশেষ ভাতা নির্ধারণ করা হয়েছে। টেকনিশিয়ান, মেস ওয়েটার, বাবুর্চি ও মশালচি পদে এ ভাতার পরিমাণ ৩ হাজার ৮৪০ টাকা।

এ ছাড়া এনসি (ই), লস্কর, পরিচ্ছন্নতাকর্মী, ওয়ার্ড বয়, অফিস সহায়ক, ডোম ও মালি পদে মাসিক বিশেষ ভাতা নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৬০০ টাকা।

গেজেটে বলা হয়েছে, নতুন হারে বিশেষ ভাতা ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে। এর আগে অর্থাৎ ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত অর্থ বিভাগের ২০১৫ সালের ১৮ অক্টোবরের সংশ্লিষ্ট স্মারক অনুযায়ী কর্মরতরা বিশেষ ভাতা পাবেন।

এ ছাড়া প্রেষণে নিয়োজিত কোনো কর্মচারী এসআরবির বিশেষ ভাতা গ্রহণ করলে তিনি নিজ নিজ বাহিনীর জন্য নির্ধারিত বিশেষ ভাতা, ঝুঁকি ভাতা অথবা প্রযোজ্য ক্ষেত্রে প্রতিরক্ষা সার্ভিস ভাতা পাবেন না।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

এনএসআই কর্মীদের বিশেষ ভাতা বাড়ল

এনএসআই কর্মীদের বিশেষ ভাতা বাড়ল

বয়স্ক, বিধবা, প্রতিবন্ধীসহ শিক্ষা উপবৃত্তির আবেদন শুরু, করবেন যেভাবে

বয়স্ক, বিধবা, প্রতিবন্ধীসহ শিক্ষা উপবৃত্তির আবেদন শুরু, করবেন যেভাবে

বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়ল

বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়ল

বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতার আবেদন করবেন যেভাবে

বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতার আবেদন করবেন যেভাবে

ভাতা ও শিক্ষা উপবৃত্তির অনলাইন আবেদন শুরু ১ আগস্ট

ভাতা ও শিক্ষা উপবৃত্তির অনলাইন আবেদন শুরু ১ আগস্ট

বেসরকারি এতিমখানায় ১৪০ কোটি টাকার সরকারি ভাতা অনুমোদন

বেসরকারি এতিমখানায় ১৪০ কোটি টাকার সরকারি ভাতা অনুমোদন

আরও পড়ুন

এনায়েতুল্লাহ আব্বাসিকে আইনি নোটিশ

এনায়েতুল্লাহ আব্বাসিকে আইনি নোটিশ

উচ্চকক্ষে অর্ধেক আসন ভোটের অনুপাতে, তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রস্তাব

উচ্চকক্ষে অর্ধেক আসন ভোটের অনুপাতে, তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রস্তাব

ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট স্থগিত

ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট স্থগিত

আধুনিক বিআরটির বৈশিষ্ট্য কী কী, আর কোন কোন দেশে আছে?

আধুনিক বিআরটির বৈশিষ্ট্য কী কী, আর কোন কোন দেশে আছে?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম