এসআই পদের কম্পিউটার দক্ষতা ও মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ পিএম
পুলিশ হেডকোয়ার্টার্সের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
|
ফলো করুন |
|
|---|---|
বাংলাদেশ পুলিশ বাহিনীতে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের কম্পিউটার দক্ষতা, বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষার প্রবেশপত্র নিয়ে প্রার্থীদের নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।
শুধু কম্পিউটার দক্ষতা পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণই বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন বলেও উল্লেখ করা হয়েছে।
প্রার্থীদের কম্পিউটার দক্ষতা, বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষা ২৮ সেপ্টেম্বর থেকে ধাপে ধাপে নেওয়া হবে। পরীক্ষা চলবে ১৪ অক্টোবর পর্যন্ত।
প্রতিদিন সকাল ৮টা থেকে এ পরীক্ষা শুরু হবে। সূচি দেখতে ক্লিক করুন।
এর আগে গত ১৭ সেপ্টেম্বর পুলিশ সদর দপ্তরের এআইজি নূরানী ফেরদৌস দিশা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষার ফল প্রকাশ হয়েছে ফল প্রকাশ করা হয়।

