ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচলে জরুরি নির্দেশনা
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়কের দাউদকান্দি সেতুর পর আলিপুরা সেতুর ঢাকামুখী লেনে আজ শুক্রবার দেড় ঘণ্টা মেরামতকাজ চলবে। এ সময় ওই সেতুর ঢাকামুখী এক লেনে যানবাহন চলাচল করবে। নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবদুর রহিম বিষয়টি নিশ্চিত করলে হাইওয়ে পুলিশ এ তথ্য জানান।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১টা থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত সড়ক ও জনপথ বিভাগ সেতুটির ঢাকামুখী লেনে মেরামতকাজ করবে।
হাইওয়ে পুলিশ জানায়, মেরামতকাজ চলাকালে মহাসড়কের ওই অংশে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হতে পারে। এ কারণে যাত্রী ও চালকদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে যাতায়াতের অনুরোধ জানিয়েছে হাইওয়ে পুলিশ।
