Logo
Logo
×

Advertisement

জাতীয়

কামাল মজুমদার, নিখিল, ইলিয়াসসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৩ পিএম

কামাল মজুমদার, নিখিল, ইলিয়াসসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

কামাল মজুমদার ও মাইনুল ইসলাম খান নিখিল

Advertisement

জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর মিরপুর এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক মন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সাবেক সংসদ সদস্য ইলিয়াস মোল্লা ও যুবলীগ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন নিখিলসহ ১৯ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক দাখিল করেনছে প্রসিকিউশন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ অভিযোগ দাখিল করে প্রসিকিউশন।

রাষ্ট্রপক্ষের অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানের সময় মিরপুর এলাকায় আন্দোলনকারী ছাত্র-জনতার ওপর হামলা, গুলি, হত্যা ও দমন-পীড়নের বিভিন্ন ঘটনাকে মানবতাবিরোধী অপরাধের আওতায় আনা হয়েছে।

এ বিষয়ে প্রসিকিউটর গাজী এমএইচ তামিম গণমাধ্যমকে বলেন, জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় ১৯ জনের বিরুদ্ধে প্রসিকিউশনের পক্ষ থেকে একটি ফরমাল চার্জ দাখিল করা হয়েছে। ২০২৪ সালের ১৮ ও ১৯ জুলাই এবং ৪ ও ৫ আগস্ট মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকা, পল্লবীর কিছু এলাকায় প্রায় ৫০-এর বেশি নিরীহ, নিরস্ত্র ছাত্র-জনতাকে গুলি করে হত্যা করা হয়েছে। এসব ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে এ অভিযোগ আনা হয়েছে। মোট একটি অভিযোগে কয়েক দিনের ঘটনা বর্ণনা করেছি। এছাড়া ১৯ আসামির প্রত্যেকের আলাদা আলাদা বিবরণ দেওয়া হয়েছে।

এর আগে, আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রাথমিক যাচাই-বাছাই করে প্রসিকিউশনের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

এদিকে, মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী কামরুল ইসলাম ও রাশেদ খান মেননের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন জুলাই যোদ্ধা হান্নান মিয়া।

Advertisement

Advertisement

আরও পড়ুন

ফ্যামিলি কার্ডের ভাতা নিয়ে জরুরি বার্তা সরকারের

ফ্যামিলি কার্ডের ভাতা নিয়ে জরুরি বার্তা সরকারের

ট্রাইব্যুনালে কামরুলের চেঁচামেচি, রক্ষীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ

ট্রাইব্যুনালে কামরুলের চেঁচামেচি, রক্ষীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ

অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুন মারা গেছেন

অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুন মারা গেছেন

‘সংশোধন ছাড়া সাইবার সুরক্ষা আইন হলে দেশ বৃহৎ কারাগারে পরিণত হবে’

‘সংশোধন ছাড়া সাইবার সুরক্ষা আইন হলে দেশ বৃহৎ কারাগারে পরিণত হবে’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম