Logo
Logo
×

Advertisement

জাতীয়

জাতীয় তাফসির প্রতিযোগিতায় নিবন্ধন করলেন কতজন?

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০৯:১৩ পিএম

জাতীয় তাফসির প্রতিযোগিতায় নিবন্ধন করলেন কতজন?

Advertisement

দেশে প্রথমবারের মতো আয়োজিত জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া পাওয়া গেছে। প্রতিযোগিতায় অংশ নিতে ২ হাজার ৫৮০ জন নিবন্ধন করেছেন। 

আগামী ১০ অক্টোবর সকাল ১০টায় দেশের আটটি বিভাগীয় শহরে একযোগে অভিন্ন প্রশ্নপত্রে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) ইসলামিক ফাউন্ডেশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ইসলামিক ফাউন্ডেশন জানায়, নিবন্ধিত প্রতিযোগীদের নিয়ে প্রথমে বিভাগীয় পর্যায়ে লিখিত পরীক্ষা হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণরাই মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিবেচিত হবেন।

নিবন্ধনকারীদের মধ্যে ঢাকা বিভাগে ৯১০ জন, চট্টগ্রামে ৫৪৩, রাজশাহীতে ১৯৬, খুলনায় ১৭৯, সিলেটে ২৫০, বরিশালে ১৪৮, রংপুরে ১৬৭ এবং ময়মনসিংহে ১৮৭ জন রয়েছেন।

ঢাকা বিভাগের পরীক্ষা হবে মদীনাতুল উলূম মডেল ইনস্টিটিউট কামিল মাদ্রাসায় (মিশন মাদ্রাসা)। চট্টগ্রামে নেছারিয়া কামিল (এমএ) মাদ্রাসা, খুলনায় খুলনা মেট্রোপলিটন জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র, রাজশাহীতে মদীনাতুল উলুম কামিল মাদ্রাসা এবং সিলেটে ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় কার্যালয় ও ইমাম প্রশিক্ষণ অ্যাকাডেমিতে পরীক্ষা হবে।

এ ছাড়া বরিশালে কাশিপুর হাইস্কুল অ্যান্ড কলেজ, রংপুরে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র এবং ময়মনসিংহে নাসিরাবাদ বিশ্ববিদ্যালয় কলেজে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

লিখিত পরীক্ষার পূর্ণমান ৫০ এবং সময় এক ঘণ্টা। প্রশ্নপত্রে এক কথায় উত্তর, সংক্ষিপ্ত উত্তর ও সংক্ষিপ্ত বিশ্লেষণধর্মী প্রশ্ন থাকবে। পরীক্ষার্থীদের কলম সঙ্গে নিয়ে আসতে হবে এবং পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত হতে বলা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পুরুষের বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগের শরয়ি বিধান কী?

পুরুষের বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগের শরয়ি বিধান কী?

দাম্পত্য জীবনে স্ত্রীর প্রতি ভালোবাসায় নবীজির (সা.) ৫ উপমা

দাম্পত্য জীবনে স্ত্রীর প্রতি ভালোবাসায় নবীজির (সা.) ৫ উপমা

আরবি ১২ মাসের নাম এলো যেভাবে

আরবি ১২ মাসের নাম এলো যেভাবে

আয়াতুল কুরসির মর্যাদা কী ও আমলের সময় কখন?

আয়াতুল কুরসির মর্যাদা কী ও আমলের সময় কখন?

প্রতিদিনের যে ৮ নফল নামাজে বরকতময় হয়ে ওঠে মুমিনের জীবন

প্রতিদিনের যে ৮ নফল নামাজে বরকতময় হয়ে ওঠে মুমিনের জীবন

কেউ একজন থাকুক, যে ভালোবাসার ছায়ায় জান্নাতের পথে এগিয়ে নেবে

কেউ একজন থাকুক, যে ভালোবাসার ছায়ায় জান্নাতের পথে এগিয়ে নেবে

আরও পড়ুন

দেশে মৃদু ভূমিকম্প অনুভূত

দেশে মৃদু ভূমিকম্প অনুভূত

মিষ্টির পদত্যাগ সংরক্ষিত নারী আসনটিতে কীভাবে হবে উপনির্বাচন

সংরক্ষিত নারী আসনটিতে কীভাবে হবে উপনির্বাচন

৪৫৯২ জনবল নিয়ে যাত্রা সাইবার পুলিশ ইউনিটের

৪৫৯২ জনবল নিয়ে যাত্রা সাইবার পুলিশ ইউনিটের

গুপ্তচরবৃত্তির মামলায় ৭ দিনের রিমান্ডে সেই ভারতীয় নাগরিক

গুপ্তচরবৃত্তির মামলায় ৭ দিনের রিমান্ডে সেই ভারতীয় নাগরিক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম