Logo
Logo
×

Advertisement

জাতীয়

সম্মাননা হিসেবে শিক্ষকরা কী পেলেন

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ পিএম

সম্মাননা হিসেবে শিক্ষকরা কী পেলেন

সংগৃহীত ছবি

Advertisement

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে দেশের ১০২ জন গুণী শিক্ষককে সম্মাননা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মাননা হিসেবে প্রত্যেক শিক্ষককে দুই লাখ টাকা ও ক্রেস্ট দেওয়া হয়।

সোমবার (৫ অক্টোবর) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষকদের হাতে সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী।

সারা দেশ থেকে পাওয়া তালিকা যাচাই-বাছাই করে জাতীয় স্টিয়ারিং কমিটি ৯৫ জন শিক্ষককে চূড়ান্ত করেছে। এর বাইরে প্রধানমন্ত্রীর নির্বাচনে আরও সাতজন শিক্ষক এ সম্মাননার জন্য মনোনীত হয়েছেন। 

তবে সম্মাননাপ্রাপ্ত কোনো শিক্ষকের বিরুদ্ধে পরবর্তী সময়ে বিরূপ মন্তব্য বা তথ্য পাওয়া গেলে তার নাম তালিকা থেকে বাদ দেওয়ার সুযোগ রাখা হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. সেলিম ভূঁইয়া এবং শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। এ ছাড়া উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

এ বছর প্রাথমিক পর্যায়ে ১০, মাধ্যমিক পর্যায়ে ২০, কলেজ পর্যায়ে ২৫, সাধারণ বিশ্ববিদ্যালয়ে ২০, চিকিৎসা মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ে ১০, কৃষি বিশ্ববিদ্যালয়ে ৩, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ৩ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ে ৪ জন শিক্ষক সম্মাননা পেয়েছেন। এর সঙ্গে প্রধানমন্ত্রীর নির্বাচিত সাতজনও রয়েছেন।

প্রাথমিক পর্যায়ের সম্মাননাপ্রাপ্ত ১০ শিক্ষকের মধ্যে সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানের আটজন ও মাদ্রাসার দুজন রয়েছেন। মাধ্যমিক পর্যায়ে সাধারণ মাধ্যমিকের ১০ জন, কারিগরি শিক্ষার পাঁচজন ও মাদ্রাসার পাঁচজন শিক্ষক রয়েছেন।

কলেজ পর্যায়ে সাধারণ শিক্ষার ১৫ জন, কারিগরি শিক্ষার পাঁচজন ও মাদ্রাসার পাঁচজন শিক্ষক সম্মাননা পেয়েছেন। সাধারণ বিশ্ববিদ্যালয়ের ২০ শিক্ষকের মধ্যে সরকারি বিশ্ববিদ্যালয়ের ১৮ জন এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুজন রয়েছেন।

চিকিৎসা শিক্ষায় পাঁচজন চিকিৎসা মহাবিদ্যালয় ও পাঁচজন চিকিৎসা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সম্মাননা পেয়েছেন। এ ছাড়া কৃষি বিশ্ববিদ্যালয়ের তিনজন, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তিনজন এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ের চারজন শিক্ষক এ সম্মাননা পেয়েছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী

সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী

বিশ্ব বসতি দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী

বিশ্ব বসতি দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী

প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

উন্নত গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে প্রধানমন্ত্রীর নেতৃত্বের কোনো বিকল্প নেই

ড. খন্দকার মারুফ উন্নত গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে প্রধানমন্ত্রীর নেতৃত্বের কোনো বিকল্প নেই

ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের ছবি হোয়াইট হাউসের, দূতাবাসও শেয়ার করেছে: মাহদী আমিন

ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের ছবি হোয়াইট হাউসের, দূতাবাসও শেয়ার করেছে: মাহদী আমিন

আরও পড়ুন

দীপ্ত টিভির তানজিল হত্যা মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ

মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ

ভারতের সঙ্গে খোলামেলা সংলাপ চায় বাংলাদেশ: হুমায়ুন কবির

ভারতের সঙ্গে খোলামেলা সংলাপ চায় বাংলাদেশ: হুমায়ুন কবির

ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসতে তরুণদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির

ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসতে তরুণদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উন্নয়ন ও অধিকার নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উন্নয়ন ও অধিকার নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম