Logo
Logo
×

Advertisement

জাতীয়

পায়ুপথে আমিরাত থেকে বয়ে আনল ৩ সোনার ডিম

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৬ পিএম

পায়ুপথে আমিরাত থেকে বয়ে আনল ৩ সোনার ডিম

৩ টি ডিম্বাকৃতির সোনা। ছবি: সংগৃহীত

Advertisement

পায়ুপথে করে সংযুক্ত আরব আমিরাত থেকে বিশেষভাবে লুকানো অবস্থায় ৩ টি ডিম্বাকৃতির সোনা বয়ে এনেছেন এক যাত্রী। ঢাকার শাহজালার বিমানবন্দরে এসে তিনি ধরা পড়েছেন। 

বৃহস্পতিবার ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম উদ্ধার করা সোনা মেপে দেখে ১ কেজি ২৯০ গ্রাম।জাতীয় রাজস্ব বোর্ডের জনসংযোগ কর্মকর্তা আল আমিন শেখ এ তথ্য জানান।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোর সাড়ে ৬টার দিকে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে আসা এয়ার এরাবিয়ার জি৯ ৫১৮ ফ্লাইটে ওই যাত্রীকে ধরা হয়।তার নাম আরমান উদ্দিন সিদ্দিকী। 

আল আমিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই ফ্লাইটে সোনা চোরাচালান হতে পারে—এমন তথ্যের পর বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে নজরদারি শুরু করে প্রিভেন্টিভ টিম।

আটক আরমান উদ্দির সিদ্দিকীর ইমিগ্রেশন সম্পন্ন করে ব্যাগেজ বেল্ট-২ এলাকায় উপস্থিত হলে তাকে প্রাথমিকভাবে সন্দেহজনক বিবেচনা করে তল্লাশি করা হয়। এসময় তার পায়ুপথে বিশেষভাবে লুকানো অবস্থায় সাদা কসটেপে মোড়ানো ৩টি ডিম্বাকৃতির পেস্ট আকারের সোনা পাওয়া যায়। প্রতিটির ওজন ৪৩০ গ্রাম করে মোট ওজন ১ হাজার ২৯০ গ্রাম। উদ্ধার করা সোনার বিশুদ্ধতা ২৪ ক্যারেট।

এনবিআর জানায়, স্বর্ণকারের প্রত্যয়ন অনুযায়ী ডিম্বাকৃতির পেস্ট পরিশোধন করা হলে আনুমানিক ১ কেজি সোনা পাওয়া যেতে পারে।

এ ঘটনায় ওই যাত্রীর বিরুদ্ধে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিমের পক্ষ থেকে ফৌজদারি মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিমানবন্দরে ‘ফায়ার-২০২৬’ জরুরি মহড়া

বিমানবন্দরে ‘ফায়ার-২০২৬’ জরুরি মহড়া

শাহজালালে জমজমের পানি নিয়ে তুলকালাম, নেপথ্যে কী

শাহজালালে জমজমের পানি নিয়ে তুলকালাম, নেপথ্যে কী

তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আখতারুজ্জামানকে কারাগারে রাখার আবেদন

তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আখতারুজ্জামানকে কারাগারে রাখার আবেদন

শাহজালালে বিমানকর্মীর কাছ থেকে এক কেজি স্বর্ণ উদ্ধার, আটক ২

শাহজালালে বিমানকর্মীর কাছ থেকে এক কেজি স্বর্ণ উদ্ধার, আটক ২

বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে মারধর, মেজর আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে মারধর, মেজর আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

বিমানের ২ কর্মকর্তা বরখাস্ত, অধরা ব্যাগেজ কন্ট্রোলার সাখাওয়াত

শাহজালালে যাত্রী হয়রানি বিমানের ২ কর্মকর্তা বরখাস্ত, অধরা ব্যাগেজ কন্ট্রোলার সাখাওয়াত

আরও পড়ুন

দিল্লিতে আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত

দিল্লিতে আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত

সেনাক্যাম্প স্থাপনসহ রোহিঙ্গা ক্যাম্প নিয়ে যেসব সিদ্ধান্ত সরকারের

সেনাক্যাম্প স্থাপনসহ রোহিঙ্গা ক্যাম্প নিয়ে যেসব সিদ্ধান্ত সরকারের

বিশ্বের ৭০ ভাগ ইলিশ বাংলাদেশ উৎপাদন করে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

বিশ্বের ৭০ ভাগ ইলিশ বাংলাদেশ উৎপাদন করে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৫ জনের

ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৫ জনের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম