Logo
Logo
×

Advertisement

জাতীয়

কী কারণে এমপিওভুক্ত শিক্ষকদের নতুন পে-স্কেলে বেতন পেতে দেরি

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ০১:৩০ পিএম

কী কারণে এমপিওভুক্ত শিক্ষকদের নতুন পে-স্কেলে বেতন পেতে দেরি

ফাইল ছবি

Advertisement

নবম জাতীয় পে-স্কেল অনুযায়ী সরকারি চাকরিজীবীদের নতুন কাঠামোতে বেতন দেওয়ার কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। তবে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন পেতে আরও কিছুটা বিলম্ব হবে বলে জানিয়েছে অর্থ বিভাগ।

পৃথক প্রজ্ঞাপনের প্রয়োজন না থাকা সত্ত্বেও কেন এই বিলম্ব তা নিয়ে সারাদেশের শিক্ষক সমাজে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। বিশেষ করে এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের বেতন নির্ধারণের হিসাব প্রক্রিয়ায় জটিলতার কারণে এ বিলম্বের আশঙ্কা করা হচ্ছে।

অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের বেতন হিসাব এখনো হাতে-কলমে করতে হয়। অন্যদিকে, স্কুল, কলেজ ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতার হিসাব কম্পিউটারের মাধ্যমে সম্পন্ন করা হয়। হিসাব প্রক্রিয়ার এই পার্থক্য নতুন বেতন কাঠামো বাস্তবায়নে সময় বাড়াতে পারে।

নাম প্রকাশ না করার শর্তে অর্থ বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন পে স্কেলে বেতন দিতে কিছুটা সময় লাগতে পারে। আগামী নভেম্বর অথবা ডিসেম্বরের মধ্যে নতুন কাঠামো অনুযায়ী বেতন দেওয়ার চেষ্টা চলছে। তবে নির্ধারিত সময়ের মধ্যে তা সম্ভব হবে কি না, সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

পে-স্কেল সম্পর্কিত আরও নিউজ পড়তে ক্লিক করুন...

মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের বাদ দিয়ে স্কুল, কলেজ ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের নতুন পে স্কেলে বেতন আগে দেওয়া সম্ভব কি না, প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা বলেন, একই মন্ত্রণালয়ের অধীন হওয়ায় সবাইকে একসঙ্গেই নতুন পে স্কেল অনুযায়ী বেতন-ভাতা দেওয়া হবে।

এর আগে গত ১ সেপ্টেম্বর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছিলেন, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদেরও নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন দেওয়া হবে।

বর্তমানে সারা দেশে ছয় লাখের বেশি শিক্ষক-কর্মচারী এমপিওভুক্ত রয়েছেন। এর মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীনে প্রায় চার লাখ, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অধীনে প্রায় পৌনে দুই লাখ এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে ২৩ হাজারের বেশি শিক্ষক-কর্মচারী রয়েছেন।

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে কিছু প্রতিষ্ঠানের নিজস্ব আয় থেকে শিক্ষক-কর্মচারীদের অতিরিক্ত অর্থ দেওয়ার সক্ষমতা থাকলেও অধিকাংশ প্রতিষ্ঠানের সে সুযোগ নেই। ফলে নতুন পে স্কেল কার্যকর হলে বেতন-ভাতায় সম্ভাব্য পরিবর্তন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শিক্ষকদের নতুন পে স্কেলে বেতন পেতে দেরি কেন, জানাল অর্থ বিভাগ

শিক্ষকদের নতুন পে স্কেলে বেতন পেতে দেরি কেন, জানাল অর্থ বিভাগ

রাষ্ট্রমালিকানাধীন ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানে নতুন ১১ ডিএমডি

রাষ্ট্রমালিকানাধীন ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানে নতুন ১১ ডিএমডি

রাষ্ট্রায়ত্ত ব্যাংক-প্রতিষ্ঠানে নতুন পে স্কেল কার্যকরের নির্দেশ

রাষ্ট্রায়ত্ত ব্যাংক-প্রতিষ্ঠানে নতুন পে স্কেল কার্যকরের নির্দেশ

পে-স্কেলের গেজেটের আলোকে ব্যবস্থা নিতে বিভিন্ন দপ্তরে অর্থ বিভাগের চিঠি

পে-স্কেলের গেজেটের আলোকে ব্যবস্থা নিতে বিভিন্ন দপ্তরে অর্থ বিভাগের চিঠি

পে স্কেল নিয়ে এমপিওভুক্ত শিক্ষকদের জন্য দুঃসংবাদ

পে স্কেল নিয়ে এমপিওভুক্ত শিক্ষকদের জন্য দুঃসংবাদ

বেতন পুনর্নির্ধারণ: নতুন পে স্কেলের কাজ শুরু আজ, যা লাগবে

বেতন পুনর্নির্ধারণ: নতুন পে স্কেলের কাজ শুরু আজ, যা লাগবে

আরও পড়ুন

কী কারণে এমপিওভুক্ত শিক্ষকদের নতুন পে-স্কেলে বেতন পেতে দেরি

কী কারণে এমপিওভুক্ত শিক্ষকদের নতুন পে-স্কেলে বেতন পেতে দেরি

বিচারাধীন থাকলে অর্পিত সম্পত্তি অবমুক্ত নয়: হাইকোর্ট

বিচারাধীন থাকলে অর্পিত সম্পত্তি অবমুক্ত নয়: হাইকোর্ট

ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত

ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত

সাংবাদিক আমির খসরুর মৃত্যুতে তথ্যমন্ত্রীর গভীর শোক

সাংবাদিক আমির খসরুর মৃত্যুতে তথ্যমন্ত্রীর গভীর শোক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম