Logo
Logo
×

Advertisement

জাতীয়

৫০ হাজার টাকা বরাদ্দ যেসব দিবস উদযাপন-পালনে

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ পিএম

৫০ হাজার টাকা বরাদ্দ যেসব দিবস উদযাপন-পালনে

মন্ত্রিপরিষদ বিভাগের এক পরিপত্রে এ তথ্য জানানো হয়। ফাইল ছবি

Advertisement

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন ও পালনের নতুন তালিকা প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ঐতিহ্যগতভাবে পালিত হয়ে আসা এবং পরিবেশ সংরক্ষণ, উন্নয়ন ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে সহায়ক কিছু দিবস উল্লেখযোগ্য কলেবরে পালন করা যাবে। এসব দিবসের অনুষ্ঠান আয়োজনের জন্য সরকারি উৎস থেকে সর্বোচ্চ ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া যেতে পারে।

রোববার (১১ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগের এক পরিপত্রে এ তথ্য জানানো হয়।

পরিপত্র অনুযায়ী, উল্লেখযোগ্য কলেবরে পালনযোগ্য দিবসগুলোর অনুষ্ঠানে উপদেষ্টারা সম্পৃক্ত থাকবেন। অনুষ্ঠানের গুরুত্ব বিবেচনায় প্রধান মন্ত্রীকেও আমন্ত্রণ জানানো হবে।

যেসব দিবস পালনে বরাদ্দ দেওয়া যাবে- সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, উল্লেখযোগ্য কলেবরে পালনযোগ্য দিবসগুলোর মধ্যে রয়েছে জাতীয় সমাজসেবা দিবস (২ জানুয়ারি), জাতীয় টিকা দিবস (বছরের শুরুতে নির্ধারণযোগ্য), জাতীয় গ্রন্থাগার দিবস (৫ ফেব্রুয়ারি), জাতীয় স্থানীয় সরকার দিবস (২৫ ফেব্রুয়ারি), জাতীয় ভোটার দিবস (২ মার্চ), জাতীয় পাট দিবস (৬ মার্চ), বিশ্ব আবহাওয়া দিবস (২৩ মার্চ), জাতীয় চলচ্চিত্র দিবস (৩ এপ্রিল), আন্তর্জাতিক ক্রীড়া দিবস ও জাতীয় ক্রীড়া দিবস (৬ এপ্রিল), বিশ্ব স্বাস্থ্য দিবস (৭ এপ্রিল) এবং মুজিবনগর দিবস (১৭ এপ্রিল)। 

এ ছাড়া নিরাপদ মাতৃত্ব দিবস (২৮ মে), বিশ্ব পরিবেশ দিবস (৫ জুন), মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস (২৬ জুন), জাতীয় পল্লী উন্নয়ন দিবস (৬ জুলাই), বিশ্ব জনসংখ্যা দিবস (১১ জুলাই), জুলাই শহীদ দিবস (১৬ জুলাই), জাতীয় পাবলিক সার্ভিস দিবস (২৩ জুলাই), জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস (৯ আগস্ট) এবং আন্তর্জাতিক যুব দিবস (১২ আগস্ট) এ তালিকায় রয়েছে। 

তালিকায় আরও রয়েছে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস (৮ সেপ্টেম্বর), বিশ্ব পর্যটন দিবস (২৭ সেপ্টেম্বর), বিশ্ব নৌ দিবস (সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহ), জাতীয় উৎপাদনশীলতা দিবস (২ অক্টোবর), বিশ্ব শিক্ষক দিবস (৫ অক্টোবর), শিশু অধিকার দিবস (অক্টোবর মাসের প্রথম সোমবার), আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস (১৩ অক্টোবর), বিশ্ব খাদ্য দিবস (১৬ অক্টোবর), জাতীয় পরিসংখ্যান দিবস (২০ অক্টোবর), জাতীয় নিরাপদ সড়ক দিবস (২২ অক্টোবর), জাতীয় যুব দিবস (১ নভেম্বর), জাতীয় সমবায় দিবস (নভেম্বর মাসের প্রথম শনিবার), বিশ্ব এইডস দিবস (১ ডিসেম্বর), আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও জাতীয় প্রতিবন্ধী দিবস (৩ ডিসেম্বর), জাতীয় বস্ত্র দিবস (৪ ডিসেম্বর), আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস (৯ ডিসেম্বর), বেগম রোকেয়া দিবস (৯ ডিসেম্বর) এবং আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস (১৮ ডিসেম্বর)।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দিবস উদযাপন-পালন ও ছুটি নিয়ে সরকারি অফিসকে জরুরি নির্দেশনা

দিবস উদযাপন-পালন ও ছুটি নিয়ে সরকারি অফিসকে জরুরি নির্দেশনা

ছুটি ঘোষণা করে নতুন জাতীয় দিবসের পরিপত্র জারি

ছুটি ঘোষণা করে নতুন জাতীয় দিবসের পরিপত্র জারি

ঢাকার গণপরিবহণ ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী

ঢাকার গণপরিবহণ ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী

সরকারি চাকরিজীবীদের জন্য কঠোর নির্দেশনা জারি

সরকারি চাকরিজীবীদের জন্য কঠোর নির্দেশনা জারি

সরকারি চাকরিতে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা

সরকারি চাকরিতে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা

চার আলোচ্যসূচি নিয়ে আজ বসছে সচিব সভা

চার আলোচ্যসূচি নিয়ে আজ বসছে সচিব সভা

আরও পড়ুন

৫০ হাজার টাকা বরাদ্দ যেসব দিবস উদযাপন-পালনে

৫০ হাজার টাকা বরাদ্দ যেসব দিবস উদযাপন-পালনে

জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

দিল্লিতে বিমসটেকের বৈঠকে যাচ্ছেন না স্বরাষ্ট্রমন্ত্রী

দিল্লিতে বিমসটেকের বৈঠকে যাচ্ছেন না স্বরাষ্ট্রমন্ত্রী

জন্মনিয়ন্ত্রণের ব্যবহার কমায় দেশজুড়ে প্রচারাভিযানে নামছে সরকার

জন্মনিয়ন্ত্রণের ব্যবহার কমায় দেশজুড়ে প্রচারাভিযানে নামছে সরকার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম