Logo
Logo
×

Advertisement

জাতীয়

অনৈতিক কর্মকাণ্ডে জড়ালে আইনজীবীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: অ্যাটর্নি জেনারেল

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০৮:৪৩ পিএম

অনৈতিক কর্মকাণ্ডে জড়ালে আইনজীবীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: অ্যাটর্নি জেনারেল

অ্যাটর্নি জেনারেল ও বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান মো. রুহুল কুদ্দুস কাজল। ফাইল ছবি

Advertisement

আইন পেশায় যুক্ত কারও বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে, তিনি যত প্রভাবশালীই হোন না কেন, তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ও বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান মো. রুহুল কুদ্দুস কাজল।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) যৌথ উদ্যোগে আয়োজিত আইন শিক্ষার্থীদের ইন্টার্নশিপ কর্মসূচির অনুষ্ঠানে তিনি এ হুঁশিয়ারি দেন।

রুহুল কুদ্দুস কাজল বলেন, আইন পেশা কেবল জীবিকা অর্জনের উপায় নয়; বরং ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রেও এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আইনজীবীরা শুধু মক্কেলের পক্ষে মামলা পরিচালনা করেন না, তারা ন্যায়বিচার নিশ্চিত করতে সহায়তা করেন এবং আইনের শাসন রক্ষায় দায়িত্ব পালন করেন।

তিনি আরও বলেন, একজন আইনজীবীর সাফল্য শুধু মামলায় জয়ী হওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়। সততা, পেশাগত দক্ষতা, নিরপেক্ষতা ও নৈতিক মূল্যবোধই একজন আইনজীবীর প্রকৃত মর্যাদা নির্ধারণ করে।

আইনজীবীদের পেশাগত দায়িত্ব তুলে ধরে অ্যাটর্নি জেনারেল বলেন, মক্কেলের স্বার্থ রক্ষার পাশাপাশি সত্য ও ন্যায়ের প্রতি শ্রদ্ধাশীল থাকা জরুরি। মিথ্যা তথ্য দিয়ে আদালতকে বিভ্রান্ত করা কিংবা ন্যায়বিচারের পথে বাধা সৃষ্টি করে মক্কেলের পক্ষে অবস্থান নেওয়া গ্রহণযোগ্য নয়। পেশাগত জীবনে সাফল্য অর্জনের জন্য কোনো ধরনের অনৈতিক পন্থা অবলম্বন করা উচিত নয়।

আইন পেশাকে ব্যবহার করে দ্রুত অর্থ-সম্পদ ও প্রভাব-প্রতিপত্তি অর্জনের চেষ্টা করা ব্যক্তিদের সতর্ক করে তিনি বলেন, নীতি-নৈতিকতা বিসর্জন দিয়ে কেউ পেশাগত সুবিধা নিতে চাইলে বাংলাদেশ বার কাউন্সিল তার বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে। অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তি যত ক্ষমতাধরই হোন না কেন, তার বিরুদ্ধে আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে।

সুপ্রিম কোর্টে কয়েকজন আইনজীবীর অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে বলেও জানান রুহুল কুদ্দুস কাজল। এ বিষয়ে সুপ্রিম কোর্ট প্রশাসনও দায়িত্ব পালন করেছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে বলে উল্লেখ করেন তিনি।

‘এজিও-ইউএনডিপি ইন্টার্নশিপ প্রোগ্রাম’-এর দ্বিতীয় ব্যাচের সমাপনী এবং তৃতীয় ব্যাচের ইন্টার্নদের বরণ উপলক্ষে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী, ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন রড্রিক্স এবং বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকসসহ অন্য অতিথিরা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

অ্যাটর্নি জেনারেলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

অ্যাটর্নি জেনারেলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

সিন্ডিকেটের বিরুদ্ধে জিরো টলারেন্স বজায় থাকবে: অ্যাটর্নি জেনারেল

সিন্ডিকেটের বিরুদ্ধে জিরো টলারেন্স বজায় থাকবে: অ্যাটর্নি জেনারেল

‘অ্যাটর্নি জেনারেল, হু ইজ হি হেয়ার?’

‘অ্যাটর্নি জেনারেল, হু ইজ হি হেয়ার?’

নতুন আইন কর্মকর্তাদের সততার সঙ্গে কাজ করার আহ্বান অ্যাটর্নি জেনারেলের

নতুন আইন কর্মকর্তাদের সততার সঙ্গে কাজ করার আহ্বান অ্যাটর্নি জেনারেলের

ফ্যাসিবাদী সরকারের কালো অধ্যায় কাটিয়ে ওঠাই বড় চ্যালেঞ্জ: অ্যাটর্নি জেনারেল

ফ্যাসিবাদী সরকারের কালো অধ্যায় কাটিয়ে ওঠাই বড় চ্যালেঞ্জ: অ্যাটর্নি জেনারেল

চার ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে শোকজ

অ্যাটর্নি জেনারেলকে হুমকি চার ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে শোকজ

আরও পড়ুন

সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই

সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই

মন্দিরে মন্দিরে ঘুরে স্বর্ণ চুরি করতেন স্বামী-স্ত্রী

মন্দিরে মন্দিরে ঘুরে স্বর্ণ চুরি করতেন স্বামী-স্ত্রী

অনৈতিক কর্মকাণ্ডে জড়ালে আইনজীবীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: অ্যাটর্নি জেনারেল

অনৈতিক কর্মকাণ্ডে জড়ালে আইনজীবীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: অ্যাটর্নি জেনারেল

সচিবালয়ে ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড

সচিবালয়ে ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম