Logo
Logo
×

Advertisement

জাতীয়

সিদ্ধিরগঞ্জে মাদক ব্যবসা নিয়ে হত্যা, শুটার গ্রেফতার

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৫১ পিএম

সিদ্ধিরগঞ্জে মাদক ব্যবসা নিয়ে হত্যা, শুটার গ্রেফতার

হত্যার ঘটনায় মূল অভিযুক্ত শুটার রনি গ্রেফতার।

Advertisement

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সাহেব আলীকে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় মূল অভিযুক্ত শুটার রনিকে গ্রেফতার করেছে এসআরবি। শরীয়তপুরের ভেদরগঞ্জ থেকে তাকে গ্রেফতারের পর হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) সংবাদ সম্মেলনে এসআরবি-১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ জানান, মাদক ব্যবসার নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে সাহেব আলীকে হত্যা করা হয়। নিহত সাহেব আলী ও রনি একই গ্রুপে কাজ করতেন। ব্যবসার নিয়ন্ত্রণ এককভাবে নিজের হাতে রাখা এবং মাদকের ভাগাভাগি নিয়ে তাদের মধ্যে বিরোধ তৈরি হয়।

তিনি বলেন, সাহেব আলীকে প্রথমে গুলি করার পর তিনি পাশের নালায় পড়ে যান। পরে আবার গুলি করে তার মৃত্যু নিশ্চিত করেন রনি। হত্যাকা­ণ্ডের সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়ার পর অভিযান শুরু হয়। একপর্যায়ে নারায়ণগঞ্জ থেকে পালিয়ে ভেদরগঞ্জে আশ্রয় নেন রনি। সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়।  

এ ঘটনায় এর আগে ১৩ অক্টোবর সাব্বির নামে একজনকে গ্রেফতার করে থানায় হস্তান্তর করে এসআরবি-১১। হত্যাকা­ণ্ডে জড়িত অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে। রনির বিরুদ্ধে দুটি হত্যা, ছিনতাই ও মারামারিসহ চারটি মামলা রয়েছে বলে জানিয়েছে এসআরবি।

লে. কর্নেল মাসুদ পারভেজ বলেন, সাহেব আলী ও রনি দুজনকেই এর আগে র‍্যাব গ্রেফতার করেছিল। পরে তারা জামিনে মুক্ত হন। সিদ্ধিরগঞ্জের এ ঘটনায় জড়িত চক্রের আরও আটজনকে আগে গ্রেফতার করা হয়েছে।  

নারায়ণগঞ্জের সন্ত্রাসীদের রাজনৈতিক পরিচয় বিবেচনায় না নিয়ে অপরাধের ভিত্তিতে অভিযান চালানো হচ্ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

প্রশ্নফাঁস চক্রের ৭ জনের ৫ জনই সরকারি কর্মচারী, তারা কারা?

প্রশ্নফাঁস চক্রের ৭ জনের ৫ জনই সরকারি কর্মচারী, তারা কারা?

ওষুধ পাচারের অভিযোগে চীনা নাগরিকসহ গ্রেফতার ৪

ওষুধ পাচারের অভিযোগে চীনা নাগরিকসহ গ্রেফতার ৪

অনলাইনে লোভনীয় বিজ্ঞাপন দিয়ে অর্থ হাতানোর অভিযোগে গ্রেফতার ২

অনলাইনে লোভনীয় বিজ্ঞাপন দিয়ে অর্থ হাতানোর অভিযোগে গ্রেফতার ২

‘গ্রেফতার হতে পারি’, তিরঙ্গা মিছিলের ডাক দিয়ে অভিজিৎ দীপকে

‘গ্রেফতার হতে পারি’, তিরঙ্গা মিছিলের ডাক দিয়ে অভিজিৎ দীপকে

আ.লীগ নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেফতার

আ.লীগ নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেফতার

প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৪

প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৪

আরও পড়ুন

প্রধানমন্ত্রীকে ঘিরে গত নয় মাসে ৪১০টি অপতথ্য ছড়ানো হয়েছে: প্রেস সচিব

প্রধানমন্ত্রীকে ঘিরে গত নয় মাসে ৪১০টি অপতথ্য ছড়ানো হয়েছে: প্রেস সচিব

প্রশ্নফাঁস চক্রের ৭ জনের ৫ জনই সরকারি কর্মচারী, তারা কারা?

প্রশ্নফাঁস চক্রের ৭ জনের ৫ জনই সরকারি কর্মচারী, তারা কারা?

ভারতের সঙ্গে কনস্যুলার সংলাপ শেখ হাসিনাসহ আসামিদের প্রত্যর্পণের দাবি জানাবে বাংলাদেশ

শেখ হাসিনাসহ আসামিদের প্রত্যর্পণের দাবি জানাবে বাংলাদেশ

আয়কর না দিলে কাটা যাবে গ্যাস-বিদ্যুত সংযোগ?

আয়কর না দিলে কাটা যাবে গ্যাস-বিদ্যুত সংযোগ?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম