Logo
Logo
×

Advertisement

জাতীয়

পবিপ্রবিতে নিয়োগে অনিয়ম

সাবেক উপাচার্য ও রেজিস্ট্রারের বিরুদ্ধে দুদকের মামলা

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ০৫:২৫ পিএম

সাবেক উপাচার্য ও রেজিস্ট্রারের বিরুদ্ধে দুদকের মামলা

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)।

Advertisement

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) নিয়োগে অনিয়মের মাধ্যমে আর্থিক ক্ষতির অভিযোগে সাবেক উপাচার্য স্বদেশ চন্দ্র সামন্ত ও সাবেক রেজিস্ট্রার সন্তোষ কুমার বসুর বিরুদ্ধে মামলা করার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

রোববার (১৫ অক্টোবর) দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানান।

দুদক জানায়, ইউজিসির অনুমোদনবহির্ভূত পদে জনবল নিয়োগ এবং ওই প্রক্রিয়ায় উপাচার্যের ছেলেসহ অন্যদের নিয়োগ দেওয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

দুদকের নথি অনুযায়ী, স্বদেশ চন্দ্র সামন্ত বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং সন্তোষ কুমার বসু সাবেক রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) হিসেবে দায়িত্ব পালনকালে পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে এ অনিয়ম করেন বলে অভিযোগ করা হয়েছে। 

নথিতে বলা হয়েছে, ইউজিসির অনুমোদনবহির্ভূত এবং নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের অতিরিক্ত পদে জনবল নিয়োগের উদ্দেশ্যে অবৈধভাবে বাছাই বোর্ডের সদস্যদের প্রভাবিত করা হয়। পরে উপাচার্যের ছেলেসহ অন্যদের নিয়োগ দিতে রিজেন্ট বোর্ডের রেজুলেশন তৈরি ও অনুমোদন করা হয়। এসব নিয়োগের বিপরীতে বেতন-ভাতা বাবদ মোট ৮০ লাখ ৭৫ হাজার ১৩১ টাকা পরিশোধ করা হয়, যা সরকারের আর্থিক ক্ষতি হিসেবে উল্লেখ করেছে দুদক।

এ ঘটনায় স্বদেশ চন্দ্র সামন্ত ও সন্তোষ কুমার বসুর বিরুদ্ধে ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা এবং দণ্ডবিধির ৪০৯ ও ১০৯ ধারায় মামলা রুজুর অনুমোদন দেওয়া হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জুলাই অভ্যুত্থানের তিন মামলায় হাসিনাসহ ১১৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

জুলাই অভ্যুত্থানের তিন মামলায় হাসিনাসহ ১১৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

১৭ বছরে দুর্নীতি হয়েছে কিনা- কমিটির প্রতিবেদন দুদকে

স্থানীয় সরকার বিভাগ ১৭ বছরে দুর্নীতি হয়েছে কিনা- কমিটির প্রতিবেদন দুদকে

গাড়িতে গুলির ঘটনায় মামলা করলেন আসিফ

গাড়িতে গুলির ঘটনায় মামলা করলেন আসিফ

ইস্টার্ন ব্যাংকের ঋণে গ্যারান্টর জালিয়াতি

খালি ফরমে স্বাক্ষর করে বিপাকে গ্রাহক ইস্টার্ন ব্যাংকের ঋণে গ্যারান্টর জালিয়াতি

মামলা হলে আমাকেই যেন প্রধান আসামি করা হয়: রুমিন ফারহানা

মামলা হলে আমাকেই যেন প্রধান আসামি করা হয়: রুমিন ফারহানা

শ্যামলীতে মোটরসাইকেলে এসে সাংবাদিকের স্ত্রীর ব্যাগ ছিনতাই

শ্যামলীতে মোটরসাইকেলে এসে সাংবাদিকের স্ত্রীর ব্যাগ ছিনতাই

আরও পড়ুন

উচ্চকক্ষে অর্ধেক আসন ভোটের অনুপাতে, তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রস্তাব

উচ্চকক্ষে অর্ধেক আসন ভোটের অনুপাতে, তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রস্তাব

ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট স্থগিত

ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট স্থগিত

আধুনিক বিআরটির বৈশিষ্ট্য কী কী, আর কোন কোন দেশে আছে?

আধুনিক বিআরটির বৈশিষ্ট্য কী কী, আর কোন কোন দেশে আছে?

যেসব কারণে বিআরটি প্রকল্প নিয়ে বারবার প্রশ্ন উঠেছে

যেসব কারণে বিআরটি প্রকল্প নিয়ে বারবার প্রশ্ন উঠেছে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম