Logo
Logo
×

Advertisement

জাতীয়

পুলিশের ঊর্ধ্বতন তিন কর্মকর্তাকে বদলি

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ০৬:৪৭ পিএম

পুলিশের ঊর্ধ্বতন তিন কর্মকর্তাকে বদলি

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদের সই করা এক প্রজ্ঞাপনে বদলির আদেশ দেওয়া হয়।

Advertisement

বিসিএস পুলিশ ক্যাডারের ঊর্ধ্বতন তিন কর্মকর্তাকে বদলি করেছে সরকার। তাদের ২৮ অক্টোবরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে ২৯ অক্টোবর তাদের বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য করা হবে। 

রোববার (২৫ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদের সই করা এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়।  

প্রজ্ঞাপন অনুযায়ী, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি নাজমুল হাসানকে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ এনামুল হককে খাগড়াছড়ি এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারের অতিরিক্ত ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।

এ ছাড়া পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম মাহবুবুর রহমানকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করা হয়েছে। তিনি বর্তমানে দুর্নীতি দমন কমিশনে (দুদক) সংযুক্ত রয়েছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সাবেক পুলিশ সুপার তানিয়া বরখাস্ত

সাবেক পুলিশ সুপার তানিয়া বরখাস্ত

গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ শক্তিশালী না হলে কেউই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারব না: আইজিপি

পুলিশ শক্তিশালী না হলে কেউই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারব না: আইজিপি

পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে তদন্তকেন্দ্রের বাথরুমে তরুণীকে ধর্ষণের অভিযোগ

পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে তদন্তকেন্দ্রের বাথরুমে তরুণীকে ধর্ষণের অভিযোগ

ফ্রান্সজুড়ে ৭০ হাজার পুলিশ মোতায়েন

ফ্রান্সজুড়ে ৭০ হাজার পুলিশ মোতায়েন

কর্মস্থলে ফেরা হলো না পুলিশ কর্মকর্তার

কর্মস্থলে ফেরা হলো না পুলিশ কর্মকর্তার

আরও পড়ুন

জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা

জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা

সংসদের নিম্নকক্ষের মেয়াদ চার ও উচ্চকক্ষের মেয়াদ ছয় বছর করার প্রস্তাব

সংসদের নিম্নকক্ষের মেয়াদ চার ও উচ্চকক্ষের মেয়াদ ছয় বছর করার প্রস্তাব

সাবেক পুলিশ সুপার তানিয়া বরখাস্ত

সাবেক পুলিশ সুপার তানিয়া বরখাস্ত

পুলিশের ঊর্ধ্বতন তিন কর্মকর্তাকে বদলি

পুলিশের ঊর্ধ্বতন তিন কর্মকর্তাকে বদলি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম