Logo
Logo
×

Advertisement

জাতীয়

‘মার্কস অল রাউন্ডার’ আসছে এনটিভির পর্দায়

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪১ পিএম

‘মার্কস অল রাউন্ডার’ আসছে এনটিভির পর্দায়

ছবি: সংগৃহীত

Advertisement

অবশেষে প্রতীক্ষার অবসান! বাংলাদেশের শিশু-কিশোরদের সর্ববৃহৎ প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা ‘মার্কস অল রাউন্ডার’-এর চূড়ান্ত পর্ব প্রচারিত হতে যাচ্ছে বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভিতে। আগামী ৩০ অক্টোবর থেকে প্রতি শুক্রবার ও সোমবার রাত সাড়ে ৯টায় দেখা যাবে প্রতিযোগিতাটির জমজমাট চূড়ান্ত পর্ব।

প্রায় এক বছর ধরে চলা এ প্রতিযোগিতায় অংশ নিয়েছে দেশের প্রায় ৩ লাখ শিশু-কিশোর। দেশজুড়ে অনুষ্ঠিত ১০০টি আঞ্চলিক পর্ব এবং পরবর্তী বিভাগীয় ও জাতীয় পর্যায়ের বাছাইপর্ব পেরিয়ে চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে নির্বাচিত প্রতিযোগীরা। এবার তাদের মধ্য থেকেই বেরিয়ে আসবে দেশের সেরা অলরাউন্ডাররা।   

নাচ, গান, অভিনয়, চিত্রাঙ্কন, আবৃত্তি, গল্প বলা ও উপস্থিত বক্তৃতাসহ বিভিন্ন বিষয়ে নিজেদের প্রতিভা তুলে ধরবে প্রতিযোগীরা। বয়সভিত্তিক তিনটি গ্রুপে চলবে এই প্রতিযোগিতা। প্রতিটি গ্রুপ থেকে একজন করে নির্বাচিত হবেন সেরা অলরাউন্ডার। অর্থাৎ, তিনটি গ্রুপ থেকে নির্বাচিত হবেন বাংলাদেশের সেরা তিন অলরাউন্ডার।

প্রতিযোগিতার সেরা তিন অলরাউন্ডারের প্রত্যেকে পাবে ১৫ লাখ টাকার শিক্ষাবৃত্তি। এ ছাড়া বিভিন্ন গ্রুপের বিজয়ীদের জন্য পদকসহ সব মিলিয়ে থাকছে মোট ১ কোটি টাকার শিক্ষাবৃত্তি।

শিশু-কিশোরদের প্রতিভার ঝলক, সৃজনশীলতা আর রোমাঞ্চকর প্রতিযোগিতা উপভোগ করতে আগামী ৩০ অক্টোবর থেকে প্রতি শুক্রবার ও সোমবার রাত সাড়ে ৯টায় চোখ রাখুন এনটিভির পর্দায়।

Advertisement

Advertisement

আরও পড়ুন

শিক্ষকদের বদলি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

শিক্ষকদের বদলি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

১৫ বছর চাকরি করে শত কোটি টাকার মালিক তিনি

১৫ বছর চাকরি করে শত কোটি টাকার মালিক তিনি

আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা একই প্রশ্নে হবে: শিক্ষামন্ত্রী

আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা একই প্রশ্নে হবে: শিক্ষামন্ত্রী

রোগী পরিবহণের ভোগান্তি কমাতে নতুন পরিকল্পনার কথা জানালেন স্বাস্থ্যমন্ত্রী

রোগী পরিবহণের ভোগান্তি কমাতে নতুন পরিকল্পনার কথা জানালেন স্বাস্থ্যমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম