Logo
Logo
×

Advertisement

জাতীয়

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ আইসিটি মন্ত্রীর

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ পিএম

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ আইসিটি মন্ত্রীর

Advertisement

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করতে পারস্পরিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। বিশেষ করে তথ্যপ্রযুক্তি, টেলিযোগাযোগ, বিজ্ঞান ও প্রযুক্তি এবং উদ্ভাবনের ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা সম্প্রসারণের যথেষ্ট সুযোগ রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইলের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন।

ফকির মাহবুব আনাম বলেন, প্রযুক্তির দ্রুত পরিবর্তনের এ সময়ে আন্তর্জাতিক সহযোগিতা, জ্ঞান বিনিময় এবং দক্ষ মানবসম্পদ উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব ক্ষেত্রে অস্ট্রেলিয়ার অভিজ্ঞতা বাংলাদেশের জন্য সহায়ক হতে পারে। এ সময় দুই দেশের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে যোগাযোগ ও সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্ব দেন তিনি।

মতবিনিময়কালে অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল ২০২৬ সালের নভেম্বরে দোহায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের (আইটিইউ) কাউন্সিল নির্বাচনে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে সমর্থন করায় ধন্যবাদ জানান। একই সঙ্গে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার আগ্রহ প্রকাশ করেন তিনি।

হাইকমিশনার তথ্যপ্রযুক্তি, বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনাও তুলে ধরেন।

সাক্ষাতে উভয় পক্ষ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার বিদ্যমান সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা বৃদ্ধির আশাবাদ ব্যক্ত করেন। এ সময় অস্ট্রেলীয় হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি (পলিটিক্যাল) হ্যারি থম্পসন উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মাটিতে হলুদ বিন্দু দেখে খোঁড়াখুঁড়ি, মিলল ২ কোটি টাকার স্বর্ণের টুকরো

মাটিতে হলুদ বিন্দু দেখে খোঁড়াখুঁড়ি, মিলল ২ কোটি টাকার স্বর্ণের টুকরো

এআই এর ব্যবহার বাড়ানো গেলে বড় উন্নয়ন হবে বাংলাদেশের, সাশ্রয় হবে শিল্প ও জ্বালানি খাতে

ঢাকায় টেককানেক্ট-২০২৬ সম্মেলন এআই এর ব্যবহার বাড়ানো গেলে বড় উন্নয়ন হবে বাংলাদেশের, সাশ্রয় হবে শিল্প ও জ্বালানি খাতে

অস্ট্রেলিয়ায় বন্দুকধারীদের গুলিতে তরুণীসহ চারজন আহত

অস্ট্রেলিয়ায় বন্দুকধারীদের গুলিতে তরুণীসহ চারজন আহত

‘হেলেন বেঁচে আছেন’

‘হেলেন বেঁচে আছেন’

নারী এমপিকে গাড়িচাপা দিয়ে হত্যাচেষ্টা, এক পা বিচ্ছিন্ন

অস্ট্রেলিয়া নারী এমপিকে গাড়িচাপা দিয়ে হত্যাচেষ্টা, এক পা বিচ্ছিন্ন

হত্যা মামলায় তিনজনের ১৫৮ বছর করে কারাদণ্ড

হত্যা মামলায় তিনজনের ১৫৮ বছর করে কারাদণ্ড

আরও পড়ুন

প্রাইজবন্ডের ১২৫তম ড্র রোববার

প্রাইজবন্ডের ১২৫তম ড্র রোববার

শনিবারের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটিয়া অপসারণের নির্দেশ

শনিবারের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটিয়া অপসারণের নির্দেশ

মোটরসাইকেল-মোবাইলের ফ্রি সার্ভিসিং দিচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশন

মোটরসাইকেল-মোবাইলের ফ্রি সার্ভিসিং দিচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশন

টয়োটার প্রথম প্রাইভেটকারে উঠলেন প্রধানমন্ত্রী

টয়োটার প্রথম প্রাইভেটকারে উঠলেন প্রধানমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম