Logo
Logo
×

Advertisement

জাতীয়

বিচার বিভাগের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিতের দাবি জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ০৪:৫০ পিএম

বিচার বিভাগের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিতের দাবি জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের

ছবি: সংগৃহীত

Advertisement

বিচার বিভাগের পূর্ণাঙ্গ স্বাধীনতা ও স্বায়ত্তশাসন নিশ্চিত করার দাবি জানিয়েছে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন। একই সঙ্গে বিচারকদের পেশাগত সুযোগ-সুবিধা ও নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছে সংগঠনটি।

রোববার (১ নভেম্বর) ঐতিহাসিক বিচার বিভাগ পৃথকীকরণ দিবস উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে এ দাবি জানানো হয়। এতে স্বাক্ষর করেন অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আলী হোসাইন ও মহাসচিব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।

বিবৃতিতে বলা হয়, ২০০৭ সালের ১ নভেম্বর ঐতিহাসিক মাসদার হোসেন মামলার রায়ের আলোকে বাংলাদেশের বিচার বিভাগ নির্বাহী বিভাগ থেকে পৃথক হয়ে নতুন যুগের সূচনা করে। একটি স্বাধীন, নিরপেক্ষ ও জবাবদিহিমূলক বিচারব্যবস্থা গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম প্রধান স্তম্ভ। আইনের শাসন প্রতিষ্ঠা, মৌলিক মানবাধিকার রক্ষা এবং সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করতে স্বাধীন বিচার বিভাগের ভূমিকা অপরিসীম।

এতে আরও বলা হয়, বিচার বিভাগ পৃথকীকরণের পর থেকে নানা সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জের মধ্যেও বিচারকরা নিষ্ঠা, সততা ও সাহসিকতার সঙ্গে সাধারণ মানুষের বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন। 

   অ্যাসোসিয়েশন মনে করে, বিচার বিভাগের পূর্ণাঙ্গ স্বাধীনতা ও স্বায়ত্তশাসন বজায় রাখা এবং বিচারকদের পেশাগত সুযোগ-সুবিধা ও নিরাপত্তা নিশ্চিত করা একটি দক্ষ বিচারব্যবস্থার জন্য অপরিহার্য। মামলাজট নিরসন এবং দ্রুততম সময়ে জনগণের দোরগোড়ায় ন্যায়বিচার পৌঁছে দিতে সংগঠনটির সদস্যরা প্রতিশ্রুতিবদ্ধ।

বিবৃতিতে বিচার বিভাগের স্বাধীনতাকে আরও বেগবান করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলা হয়, বিচারব্যবস্থার সার্বিক উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা প্রয়োজন। সবার সম্মিলিত প্রচেষ্টায় বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও আইনের শাসন প্রতিষ্ঠিত সমাজ বিনির্মাণ সম্ভব বলে আশা প্রকাশ করে সংগঠনটি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দুই ডিজিএফআই সদস্যের বিচার হবে সামরিক আদালতে

ব্যবসায়ীকে অপহরণ ও চাঁদা দাবি দুই ডিজিএফআই সদস্যের বিচার হবে সামরিক আদালতে

কাঠগড়ায় দাঁড়িয়ে পলক বললেন, ‘আমরা নির্দোষ’

কাঠগড়ায় দাঁড়িয়ে পলক বললেন, ‘আমরা নির্দোষ’

কিশোরের জামিন নাকচ, বিচারক বললেন- প্রশ্রয় দিলে বিত্তবানেরা বিচারকে সহজ ভাববে

বারিধারায় গাড়িচাপায় মৃত্যু কিশোরের জামিন নাকচ, বিচারক বললেন- প্রশ্রয় দিলে বিত্তবানেরা বিচারকে সহজ ভাববে

একযোগে ৯৯ বিচারককে বদলি

একযোগে ৯৯ বিচারককে বদলি

ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় হতে পারে আগামী সপ্তাহে: চিফ প্রসিকিউটর

ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় হতে পারে আগামী সপ্তাহে: চিফ প্রসিকিউটর

বিদায়ী রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি, আইন কী বলে?

বিদায়ী রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি, আইন কী বলে?

আরও পড়ুন

১৩ বছরে রাজনৈতিক সহিংসতায় নিহত ৭৪৬, আহত ৪৬ হাজারের বেশি: টিআইবি

১৩ বছরে রাজনৈতিক সহিংসতায় নিহত ৭৪৬, আহত ৪৬ হাজারের বেশি: টিআইবি

শ্রমিক অসন্তোষ মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী, শ্রমমন্ত্রীর বিদেশ সফর

মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী, শ্রমমন্ত্রীর বিদেশ সফর

৪ নভেম্বর ৩ দাবিতে মাঠে নামছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা

৪ নভেম্বর ৩ দাবিতে মাঠে নামছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৯২৯

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৯২৯

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম