Logo
Logo
×

Advertisement

জাতীয়

থ্যালাসেমিয়া প্রতিরোধে বিয়ের আগে রক্ত পরীক্ষার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ০৯:২৮ পিএম

থ্যালাসেমিয়া প্রতিরোধে বিয়ের আগে রক্ত পরীক্ষার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

Advertisement

থ্যালাসেমিয়া প্রতিরোধে বিয়ের আগে বর-কনের রক্ত পরীক্ষা করে তাদের ক্যারিয়ার (বাহক) অবস্থা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। 

এ বিষয়ে স্কুল-কলেজসহ সমাজের বিভিন্ন পর্যায়ে ব্যাপক সচেতনতা তৈরির আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার (২ নভেম্বর) বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালে ‘জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস-২০২৬’ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বেচ্ছায় রক্তদান ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। রক্তদান শুধু একজন মানুষের জীবন বাঁচায় না, এটি একটি মহৎ মানবিক কাজ এবং পরকালের জন্য সদকায়ে জারিয়া। রক্তদানের মাধ্যমে শারীরিক কোনো ক্ষতি হয় না- এ বিষয়ে জনসাধারণকে সচেতন করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সর্বস্তরে প্রচার চালাতে হবে।

তিনি বলেন, রক্তদানের কার্যক্রম শুধু সভা-সেমিনারে সীমাবদ্ধ রাখলে চলবে না, বরং একে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে। এ জন্য তরুণদের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে স্বেচ্ছায় রক্তদান কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

স্বেচ্ছায় রক্তদান কার্যক্রমে সন্ধানীর অবদানের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ১৯৭৮ সালে মাত্র ছয়জন মেডিকেল শিক্ষার্থীর হাত ধরে শুরু হওয়া এ কার্যক্রম আজ দেশের চিকিৎসাসেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এই মানবিক উদ্যোগকে আরও বিস্তৃত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব এ এন এম মঈনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন অর রশীদ, মহাসচিব ডা. মো. জাহিরুল ইসলাম শাকিল ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নারীদের স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

নারীদের স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

রোগী পরিবহণের ভোগান্তি কমাতে নতুন পরিকল্পনার কথা জানালেন স্বাস্থ্যমন্ত্রী

রোগী পরিবহণের ভোগান্তি কমাতে নতুন পরিকল্পনার কথা জানালেন স্বাস্থ্যমন্ত্রী

লুটপাট করে স্বাস্থ্য খাত ধ্বংস করেছে ফ্যাসিস্ট সরকার: স্বাস্থ্যমন্ত্রী

লুটপাট করে স্বাস্থ্য খাত ধ্বংস করেছে ফ্যাসিস্ট সরকার: স্বাস্থ্যমন্ত্রী

দুই বছরের মধ্যে জেলা পর্যায়ে বসবে রেডিওথেরাপি মেশিন: স্বাস্থ্যমন্ত্রী

দুই বছরের মধ্যে জেলা পর্যায়ে বসবে রেডিওথেরাপি মেশিন: স্বাস্থ্যমন্ত্রী

‘আগামী অর্থবছরের মধ্যে স্বাস্থ্য খাতে বড় পরিবর্তনের লক্ষ্য সরকারের’

‘আগামী অর্থবছরের মধ্যে স্বাস্থ্য খাতে বড় পরিবর্তনের লক্ষ্য সরকারের’

রক্তে শর্করার মাত্রা হঠাৎ বেড়ে যাওয়া কেন সব সময় খারাপ নয়

রক্তে শর্করার মাত্রা হঠাৎ বেড়ে যাওয়া কেন সব সময় খারাপ নয়

আরও পড়ুন

ডা. হাদী ছিলেন দেশের চিকিৎসা ক্ষেত্রের এক অনন্য দূরদর্শী ব্যক্তি: সমাজকল্যাণমন্ত্রী

ডা. হাদী ছিলেন দেশের চিকিৎসা ক্ষেত্রের এক অনন্য দূরদর্শী ব্যক্তি: সমাজকল্যাণমন্ত্রী

আঘাত হানার দ্বারপ্রান্তে ঘূর্ণিঝড় ‘মুরাসু’, চার সমুদ্রবন্দরে সতর্কতা

আঘাত হানার দ্বারপ্রান্তে ঘূর্ণিঝড় ‘মুরাসু’, চার সমুদ্রবন্দরে সতর্কতা

গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নের বিষয়ে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ

গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নের বিষয়ে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ

সৌদি প্রবাসীদের জন্য সরকারের জরুরি বার্তা

সৌদি প্রবাসীদের জন্য সরকারের জরুরি বার্তা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম