Logo
Logo
×

Advertisement

জাতীয়

জামিয়া আশরাফিয়ার অগ্নিকাণ্ডে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের অনুদান

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৩:৪১ পিএম

জামিয়া আশরাফিয়ার অগ্নিকাণ্ডে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের অনুদান

ছবি: যুগান্তর

Advertisement

জামিয়া আশরাফিয়ায় (সাইনবোর্ড, নারায়ণগঞ্জ) সংঘটিত অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়ে মাদরাসা কর্তৃপক্ষের হাতে নগদ ১ লাখ টাকা অনুদান প্রদান করেছে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ। একই সঙ্গে মাদরাসার পুনর্বাসন ও ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে ভবিষ্যতেও সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন সংগঠনটির নেতৃবৃন্দ।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সভাপতি মুফতি মিজানুর রহমান সাঈদের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল জামিয়া আশরাফিয়া পরিদর্শন করেন। এ সময় প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করীম আবরার, কেন্দ্রীয় নেতা মুফতি হেদায়েতুল্লাহ আজাদী ও মুফতি উমর ফারুক ইবরাহীমীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

পরিদর্শনকালে নেতৃবৃন্দ মাদরাসার সার্বিক পরিস্থিতি ও অগ্নিকাণ্ডে সৃষ্ট ক্ষয়ক্ষতির বিষয়ে খোঁজখবর নেন। তারা মাদরাসার দায়িত্বশীল উস্তাদদের প্রতি গভীর সমবেদনা জানান এবং ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানটির পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় মাদরাসা কর্তৃপক্ষের হাতে নগদ এক লাখ টাকা অনুদান তুলে দেওয়া হয় এবং ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করা হয়।

এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের নেতৃবৃন্দ বলেন, দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো জাতির ঈমান-আমল, নৈতিকতা ও দ্বীনি শিক্ষার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জামিয়া আশরাফিয়ার মতো একটি দ্বীনি প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনা অত্যন্ত দুঃখজনক। এমন দুর্যোগে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও দ্বীনি দায়িত্ব। আমরা চাই, দ্রুত ক্ষয়ক্ষতি কাটিয়ে মাদরাসাটির স্বাভাবিক শিক্ষা কার্যক্রম চালু হোক।

নেতৃবৃন্দ আরও বলেন, এ ধরনের দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কার্যকর অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা জরুরি। পাশাপাশি দ্বীনি প্রতিষ্ঠানগুলোর সংকটকালীন সময়ে সমাজের বিত্তবান ও সচেতন মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান তারা।

এ সময় জামিয়া আশরাফিয়ার প্রিন্সিপাল সহ দায়িত্বশীল উস্তাদগণ উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

বেসরকারি স্কুলে ভর্তিতে কোথায় কত টাকা ফি, কোন শ্রেণিতে কী পরীক্ষা

বেসরকারি স্কুলে ভর্তিতে কোথায় কত টাকা ফি, কোন শ্রেণিতে কী পরীক্ষা

আল-জাজিরার বিশ্লেষণ দেশে ফিরলেই ফাঁসি, তাও কেন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা?

দেশে ফিরলেই ফাঁসি, তাও কেন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা?

বাড়ল প্রথম শ্রেণিতে ভর্তির বয়স

বাড়ল প্রথম শ্রেণিতে ভর্তির বয়স

হাসিনার ‘পাসপোর্ট’: দেওয়া হচ্ছে পালটাপালটি যুক্তি

হাসিনার ‘পাসপোর্ট’: দেওয়া হচ্ছে পালটাপালটি যুক্তি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম