Logo
Logo
×

Advertisement

জাতীয়

বড় জয়ের পথে নৌকা: জয়

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০১৮, ০১:০৯ পিএম

বড় জয়ের পথে নৌকা: জয়

Advertisement

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় আত্মবিশ্বাস ব্যক্ত করেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হবে নৌকা। শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে তিনি এ আত্মবিবশ্বাস ব্যক্ত করেছেন।

সজীব ওয়াজেদ জয় বলেন, আমার বিশ্বাস-আগামীকাল নির্বাচনে নৌকা মার্কা বড় জয়ের পথে। আমার আওয়ামী লীগের ভাই ও বোনেরা, একটি শান্তিপূর্ণ ও সফল নির্বাচন নিশ্চিত করাই আপনাদের মূল দায়িত্ব।

তিনি বলেন, সব জনমত জরিপ বলছে-বিএনপি-জামায়াত বিশাল ব্যবধানে পরাজিত হবে। তাই তারা তৎপর নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে। আমার ধারণা- তারা নির্বাচন ব্যাহত করার এবং ভোটকেন্দ্র দখলের চেষ্টা করবে। এমনকি মাঝপথে নির্বাচন থেকে সরেও আসতে পারে।

প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা বলেন, তাদের ফাঁদে পা দেবেন না। ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা নিশ্চিত করে ভোটগ্রহণ শেষ হওয়া পর্যন্ত আপনাদের নির্বাচনী দায়িত্ব চালিয়ে যাবেন।

জয় বাংলা

জয় বঙ্গবন্ধু।

Advertisement

জয়

Advertisement

আরও পড়ুন

ফ্যামিলি কার্ড নিয়ে মসজিদ-মন্দির-গির্জায় প্রচারণা চালানোর নির্দেশ

ফ্যামিলি কার্ড নিয়ে মসজিদ-মন্দির-গির্জায় প্রচারণা চালানোর নির্দেশ

এক দিনে প্রাণ গেল ৪ জনের, ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়াল

এক দিনে প্রাণ গেল ৪ জনের, ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়াল

সৌদিগামী স্থগিত ফ্লাইটের বিষয়ে যাত্রীদের উদ্দেশে বিমানের বার্তা

সৌদিগামী স্থগিত ফ্লাইটের বিষয়ে যাত্রীদের উদ্দেশে বিমানের বার্তা

রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪ জন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪ জন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম