Logo
Logo
×

Advertisement

জাতীয়

নিরঙ্কুশ জয়ে শেখ হাসিনাকে মমতার অভিনন্দন

Icon

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০১৮, ১১:২৫ এএম

নিরঙ্কুশ জয়ে শেখ হাসিনাকে মমতার অভিনন্দন

শেখ হাসিনা ও মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল ছবি

Advertisement

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়ায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সোমবার দুপুর ১২টায় এক টুইটের মাধ্যমে মমতা শুভেচ্ছা বার্তা পাঠান।

টুইটে তিনি লিখেন, ‘বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের জন্য শেখ হাসিনা জি কে জানাই অভিনন্দন।’

এর আগে টেলিফোনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ ছাড়া আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন বিজেপির সাধারণ সম্পাদক রাম মাধব।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রেকর্ড গড়ল আওয়ামী লীগ।  টানা তৃতীয়বারের মতো নির্বাচিত হয়ে আগামী ৫ বছর দেশ পরিচালনার দায়িত্বগ্রহণ করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের ইতিহাসে অংশগ্রহণমূলক নির্বাচনে কোনো দল এর আগে এত বড় বিজয় পায়নি। বেসরকারি ফলে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট পেয়েছে ২৮৮ আসন, এর মধ্যে আওয়ামী লীগ পেয়েছে ২৫৮ আসন।

Advertisement

মমতা বন্দ্যোপাধ্যায় শেখ হাসিনা জয় একাদশ সংসদ নির্বাচন

Advertisement

আরও পড়ুন

দেশে মাদকাসক্তদের ৬৯ শতাংশ চিকিৎসা পেতে চান, পান মাত্র ১৩ শতাংশ

দেশে মাদকাসক্তদের ৬৯ শতাংশ চিকিৎসা পেতে চান, পান মাত্র ১৩ শতাংশ

বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও পরিকল্পনার কথা বিশ্বমঞ্চে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও পরিকল্পনার কথা বিশ্বমঞ্চে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

স্থানীয় নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক বিএনপি নেবে না: শাহে আলম

স্থানীয় নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক বিএনপি নেবে না: শাহে আলম

নামজারি হলেও খাসজমিতে মালিকানা মিলবে না

নামজারি হলেও খাসজমিতে মালিকানা মিলবে না

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম