Logo
Logo
×

Advertisement

জাতীয়

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল হবে না: আইনমন্ত্রী

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ১০ জানুয়ারি ২০১৯, ০২:২৩ পিএম

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল হবে না: আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক। ফাইল ছবি

Advertisement

বহুল আলোচিত ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।

 

বৃহস্পতিবার সকালে টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

 

ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার বন্ধে সরকার সতর্ক থাকবে জানিয়ে আইনমন্ত্রী বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের যেন কোনো অপব্যবহার না হয়, সেদিকে দৃষ্টি থাকবে আমাদের। লক্ষ্য রাখতে হবে- এই আইনের যে কোনো মিসইউজ না হয়।

 

সকালে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে টুঙ্গিপাড়া পৌঁছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এবং আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। তারা এ সময় বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দেন। বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনায় তারা ফাতেহা পাঠ করেন এবং দোয়া-মোনাজাতে অংশ নেন।

 

প্রসঙ্গত, পূর্বনির্ধারিত কর্মসূচির কারণে গতকাল মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে এ দুই মন্ত্রী টু্ঙ্গিপাড়া যেতে পারেননি। মন্ত্রিসভার সদস্যরা গতকাল বাসযোগে টুঙ্গিপাড়া গিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানান।

Advertisement

আইনমন্ত্রী আনিসুল

Advertisement

আরও পড়ুন

শিক্ষামন্ত্রী নতুন বইয়ের পাশাপাশি জানুয়ারিতে ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা

নতুন বইয়ের পাশাপাশি জানুয়ারিতে ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা

সালমান মুক্তাদিরের শ্বশুরের ফুওয়াং ক্লাবে এসআরবি ও এনবিআরের অভিযান

সালমান মুক্তাদিরের শ্বশুরের ফুওয়াং ক্লাবে এসআরবি ও এনবিআরের অভিযান

মার্কিন অধ্যাপক চীনের সঙ্গে সম্পর্ক স্থাপনে বাংলাদেশকে থামাতে পারবে না যুক্তরাষ্ট্র

চীনের সঙ্গে সম্পর্ক স্থাপনে বাংলাদেশকে থামাতে পারবে না যুক্তরাষ্ট্র

সরকারের বার্তায় তাদের মধ্যে ঢুকে গেছে ভয়

সরকারের বার্তায় তাদের মধ্যে ঢুকে গেছে ভয়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম