Logo
Logo
×

Advertisement

জাতীয়

যারা ভালো খেলে তারা ভালো ওকালতিও করে: বিচারপতি ইমান আলী

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০১৯, ০৯:৪৫ এএম

যারা ভালো খেলে তারা ভালো ওকালতিও করে: বিচারপতি ইমান আলী

বিচারপতি ইমান আলী

Advertisement

খেলাধুলার মাধ্যমে নিয়মিত শরীরচর্চা করলে মন ভালো থাকে। আর মন ভালো থাকলে, ভালো আইনচর্চাও করা যায়, ভালো ওকালতিও করা যায় বলেছেন বিচারপতি ইমান আলী। 

মঙ্গলবার সন্ধ্যায় সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিচারপতি ইমান আলী বলেন, প্রত্যেকটি মানুষের শরীরচর্চা করা প্রয়োজন। এ কারণে শরীর যদি ভালো না থাকে, তা হলে কাজ করতে পারবেন না। শরীরচর্চা করলে মন ভালো থাকে। আর মন ভালো থাকলে একজন আইনজীবী ভালো আইনচর্চাও করতে পারবেন। আর ভালো আইনচর্চা করতে পারলে পরিবারের জন্য ভালো কামাই হবে। সবাই খুশি থাকবে।

তিনি বলেন, কাজের ব্যস্ততায় সময় নেই বলে যারা শরীরচর্চা করেন না। আমি মনে করি তারা সঠিক বলেননি। কাজের ব্যস্ততায় যদি শরীরচর্চা না করেন তা হলে মন মেজাজ হবে খেটখেটা। ফলে ভালো আইনচর্চাও হবে না।

এ সময় সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন বলেন, আমাদের আইনজীবীরা পেশাগত কাজে ব্যস্ত থাকলেও তারা খেলাধুলাও করেন। যারা ভালো খেলেন, তারা ভালো প্রাকটিসও করেন।

সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, হাইকোর্ট বিভাগের বিচারপতিসহ সিনিয়র আইনজীবীরা উপস্থিত ছিলেন। পরে তাদের নিয়ে ফিতা কেটে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন।

সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির বার্ষিক ক্রীড়ার অংশ হিসেবে মাসব্যাপী এ খেলাধুলার আয়োজন করা হয়েছে। এবারের খেলায় ব্যাডমিন্টন, টেবিল টেনিস, দাবাসহ বিভিন্ন ধরনের খেলাধুলা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির স্পোর্টস সাবকমিটির আহ্বায়ক ড. গোলাম রহমান ভুঁইয়া।

Advertisement

বিচারপতি উদ্বোধনী অনুষ্ঠান

Advertisement

আরও পড়ুন

ইনুর মৃত্যুদণ্ড চেয়ে আপিল করেছে প্রসিকিউশন

ইনুর মৃত্যুদণ্ড চেয়ে আপিল করেছে প্রসিকিউশন

মাতারবাড়ীতে বন্দর উন্নয়ন প্রকল্প মহেশখালী চ্যানেলে ড্রেজিংয়ের মাধ্যমে বালু তুলতে বাধা নেই

মহেশখালী চ্যানেলে ড্রেজিংয়ের মাধ্যমে বালু তুলতে বাধা নেই

কানাডার রাষ্ট্রদূত অজিত সিং কানাডা-বাংলাদেশ সম্পর্ক কাঠামোর বাইরে গিয়ে অর্থনৈতিক ও কৌশলগত অংশীদারত্বের দিকে এগোচ্ছে

কানাডা-বাংলাদেশ সম্পর্ক কাঠামোর বাইরে গিয়ে অর্থনৈতিক ও কৌশলগত অংশীদারত্বের দিকে এগোচ্ছে

এলপিজির দাম বাড়ল, ভোক্তার পকেট কাটছে আরও বেশি

এলপিজির দাম বাড়ল, ভোক্তার পকেট কাটছে আরও বেশি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম