Logo
Logo
×

Advertisement

জাতীয়

আরও ২০ হাজার শিক্ষক নিয়োগ দেবে এনটিআরসিএ

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০১৯, ০৯:৫৯ পিএম

আরও ২০ হাজার শিক্ষক নিয়োগ দেবে এনটিআরসিএ

ছবি: সংগৃহীত

Advertisement

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আরও ২০ হাজার শিক্ষক নিয়োগের লক্ষ্য নির্ধারণ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

এ লক্ষ্যে আগামী নভেম্বর পর্যন্ত সম্ভাব্য শূন্যপদের চাহিদা নেয়ার লক্ষ্যে জেলা শিক্ষা কর্মকর্তাদের কাছে তথ্য চাওয়া হয়েছে। বর্তমানে প্রায় ৪০ হাজার শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া অব্যাহত আছে।

তালিকা চেয়ে চিঠি পাঠানোর বিষয়টি নিশ্চিত করে এনটিআরসিএর চেয়ারম্যান এসএম আশফাক হুসেন বলেন, তালিকা পাওয়ার পর তা যাচাই-বাছাই করা হবে। এরপর চলতি বছরের আগস্টে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে আবেদন নেয়া হবে। সেপ্টেম্বরে ওই আবেদনের ওপর নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশের ব্যবস্থা করা হবে।

এনটিআরসিএ বর্তমানে সারা দেশে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৪০ হাজার শিক্ষকের শূন্যপদ পূরণে প্রক্রিয়া অব্যাহত রেখেছে। গত মাসে প্রার্থীদের কাছ থেকে আবেদন নেয়া হয়। প্রথম থেকে চৌদ্দতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফলের ভিত্তিতে শিগগিরই নির্বাচিত প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করবে বলে জানা গেছে।

এনটিআরসিএ চেয়ারম্যান এসএম আশফাক হুসেন বলেন, এনটিআরসিএ প্রথমবার ২০১৬ সালে কেন্দ্রীয়ভাবে মেধার ভিত্তিতে নিয়োগের সুপারিশ করেছিল।এবার দ্বিতীয় দফায় শিক্ষক নিয়োগের আবেদন গ্রহণ শেষ হয়েছে। বর্তমানে তা যাচাই-বাছাই চলছে। চলতি মাসের মধ্যে যোগ্য প্রার্থীদের মেধাতালিকা প্রকাশ করা হবে। সেখানে কোন কোন প্রতিষ্ঠানে যোগ্য বলে বিবেচিত হয়েছে, তা উল্লেখ করা হবে। আশা করছি, আবেদনকারীদের মধ্যে নির্বাচিত প্রার্থীরা ফেব্রুয়ারিতে যোগদান করতে পারবেন।

Advertisement

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক নিয়োগ

Advertisement

আরও পড়ুন

মুসলিম রেঁনেসার কবি ফররুখ আহমদের মৃত্যুবার্ষিকী আজ

মুসলিম রেঁনেসার কবি ফররুখ আহমদের মৃত্যুবার্ষিকী আজ

বিএমইউতে ক্যানসার গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠার প্রস্তাব

বিএমইউতে ক্যানসার গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠার প্রস্তাব

ধর্ম-বর্ণ নির্বিশেষে নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: রিজভী

ধর্ম-বর্ণ নির্বিশেষে নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: রিজভী

সাংবাদিক কর্মশালায় বক্তারা উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান

উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম