Logo
Logo
×

Advertisement

জাতীয়

রোহিঙ্গাদের দেখতে আজ বাংলাদেশে আসছেন জাতিসংঘের দূত

Advertisement

Icon

ইউএনবি

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০১৯, ১০:০৮ এএম

রোহিঙ্গাদের দেখতে আজ বাংলাদেশে আসছেন জাতিসংঘের দূত

কক্সবাজারে রোহিঙ্গাদের দেখতে বাংলাদেশে আসছেন জাতিসংঘের বিশেষ দূত ইয়াংহি লি। ফাইল ছবি

Advertisement

কক্সবাজারে রোহিঙ্গা পরিস্থিতি দেখতে শনিবার বাংলাদেশে আসছেন মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতিবিষয়ক জাতিসংঘের বিশেষ দূত ইয়াংহি লি।

সফরকালে লি নোয়াখালীর ভাসানচরেও যাবেন। এ দ্বীপটিতে রোহিঙ্গাদের স্থানান্তরের পরিকল্পনা করছে বাংলাদেশ সরকার।

রোহিঙ্গা সমস্যার কেন্দ্র মিয়ানমারের প্রতিবেশী দুই দেশ থাইল্যান্ড ও বাংলাদেশে ইয়াংহি লির ১১ দিনের সফর শুরু হয়েছে ১৪ জানুয়ারি। শনিবার তিনি থাইল্যান্ড থেকে সরাসরি ঢাকা আসবেন।

জেনেভা থেকে পাওয়া বার্তা অনুসারে, জাতিসংঘের এ বিশেষ দূত চলতি সফর থেকে পাওয়া বিভিন্ন তথ্য-উপাত্ত ও পরামর্শ আগামী মার্চে অনুষ্ঠিত হতে যাওয়া মানবাধিকার কাউন্সিলের ৪০তম অধিবেশনে উপস্থাপন করবেন।

এদিকে বাংলাদেশ ও থাইল্যান্ড সফর করলেও মিয়ানমার সরকারের অসহযোগিতার কারণে সেখানে প্রবেশ করতে পারছেন না জাতিসংঘের বিশেষ দূত।

সফর শুরুর আগে এক বার্তায় ইয়াংহি লি বলেন, ‘মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য আমি এখনও দেশটির সরকারের সঙ্গে যুক্ত থাকার চেষ্টা করছি এবং আমি তা করতে প্রতিশ্রুতিবদ্ধ।’

‘তারপরও (মিয়নমার সরকার অনুমতি না দিলেও) আমি মিয়ানমারের জনগণের (রোহিঙ্গা) সঙ্গে দেখা করব এবং দেশটির মানবাধিকার পরিস্থিতির ব্যাপারে কথা বলব’, যোগ করেন লি।

মিয়ারনমারের সরকারি বাহিনীর অত্যাচার ও নির্যাতন থেকে বাঁচতে ২০১৭ সালের আগস্ট থেকে প্রায় আট লাখের বেশি রোহিঙ্গা দেশটির রাখাইন রাজ্য থেকে পালিয়ে সীমান্ত পাড়ি দিয়ে প্রতিবেশী বাংলাদেশের কক্সবাজার জেলার বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছে। আর এর আগে থেকে আরো প্রায় চার লাখ রোহিঙ্গা এখানে বসবাস করছে।

Advertisement

রোহিঙ্গাদের দেখতে বাংলাদেশে আসছেন জাতিসংঘের দূত

Advertisement

আরও পড়ুন

অস্ট্রেলিয়ায় রাষ্ট্রীয় সম্মাননায় বাংলাদেশের ড. শাহজাহান খান

অস্ট্রেলিয়ায় রাষ্ট্রীয় সম্মাননায় বাংলাদেশের ড. শাহজাহান খান

জাতীয় নিরাপদ সড়ক দিবসে সেন্ট্রাল ডাটাবেজ করার দাবি তরুণদের

জাতীয় নিরাপদ সড়ক দিবসে সেন্ট্রাল ডাটাবেজ করার দাবি তরুণদের

নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, পাবেন না যারা

নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, পাবেন না যারা

ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে ৪ উদ্যোগ সরকারের

ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে ৪ উদ্যোগ সরকারের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম