Logo
Logo
×

Advertisement

জাতীয়

এসকে সিনহার বিরুদ্ধে মামলার প্রতিবেদন ২৬ ফেব্রুয়ারি

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২০ জানুয়ারি ২০১৯, ০১:১৭ পিএম

এসকে সিনহার বিরুদ্ধে মামলার প্রতিবেদন ২৬ ফেব্রুয়ারি

এসকে সিনহা ও ব্যারিস্টার নাজমুল হুদা। ফাইল ছবি

Advertisement

সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার বিরুদ্ধে ন্যাশনালিস্ট অ্যালায়েন্সের (বিএনএ) সভাপতি ব্যারিস্টার নাজমুল হুদার করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৬ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

আজ রোববার মামলাটি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিল। মামলার তদন্ত কর্মকর্তা দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদার প্রতিবেদন দাখিলের নতুন এ দিন ধার্য করেন।

এর আগে গত ২৭ সেপ্টেম্বর ব্যারিস্টার নাজমুল হুদা বাদী হয়ে শাহবাগ থানায় এ মামলাটি করেন।

মামলার অভিযোগে তিনি বলেছিলেন- তত্ত্বাবধায়ক সরকারের আমলে তার বিরুদ্ধে হওয়া একটি মামলা উচ্চ আদালতে ডিসমিস করার পরও প্ররোচিত হয়ে মামলাটির রায় পরিবর্তন করা হয়।

মামলাটি ডিসমিস করতে দুই কোটি টাকা ও অন্য একটি ব্যাংক গ্যারান্টির আড়াই কোটি টাকার অর্ধেক এক কোটি ২৫ লাখ টাকা উৎকোচ চান এসকে সিনহা।

Advertisement

এসকে সিনহা নাজমুল হুদা

Advertisement

আরও পড়ুন

মহাপরিচালকের ক্ষোভ প্রকাশ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১

শিক্ষাসহ ৩ সচিবকে সিনিয়র পদমর্যাদা দিল সরকার

শিক্ষাসহ ৩ সচিবকে সিনিয়র পদমর্যাদা দিল সরকার

নতুন বিমান সচিব নূরুন্নাহার চৌধুরী

নতুন বিমান সচিব নূরুন্নাহার চৌধুরী

ডেঙ্গু রোধে দেশবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রীর বার্তা

দেশবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রীর বার্তা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম