Logo
Logo
×

Advertisement

জাতীয়

সংরক্ষিত নারী আসন নিয়ে রিট

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২২ জানুয়ারি ২০১৯, ০২:৩৬ পিএম

সংরক্ষিত নারী আসন নিয়ে রিট

Advertisement

জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের পদের সংখ্যা ও মেয়াদ বৃদ্ধি করে আনা সংবিধানের সপ্তদশ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে।  

মঙ্গলবার জনস্বার্থে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেন সুপ্রিমকোর্টের আইনজীবী ড. ইউনুস আলী আকন্দ।

আগামী ২৭ জানুয়ারি বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চে শুনানি হতে পারে বলে জানিয়েছেন রিটকারী ওই আইনজীবী।

রিটে জাতীয় সংসদের স্পিকার, সংসদ সচিব, মন্ত্রিপরিষদ সচিব, আইন মন্ত্রণালয় সচিবকে বিবাদী করা হয়েছে।

রিট আবেদনে বলা হয়েছে, ষোড়শ সংশোধনীর রায়ে আপিল বিভাগ বলেছে, ‘সংসদে এখন আর সংরক্ষিত ৫০টি মহিলা আসনের দরকার নেই। আমাদের দেশে সংসদীয় গণতন্ত্র অপরিপক্ব।’ 

তা ছাড়া সংবিধানের ১১ ও ৬৫ অনুচ্ছেদে সংসদ সদস্যদের সরাসরি ভোটে নির্বাচিত হওয়ার বিধান রয়েছে। তাই সংবিধানের সপ্তদশ সংশোধনী সংবিধানের ৭, ১৯, ২৬, ২৭, ২৮ ও ৩১ অনুচ্ছেদের সঙ্গেও সাংঘর্ষিক। এ কারণে বিষয়টি চ্যালেঞ্জ করে রিট করা হয়েছে।

Advertisement

সংরক্ষিত নারী আসন নিয়ে রিট

Advertisement

আরও পড়ুন

আটকে গেল রূপপুরের ইউরেনিয়াম চালান বাংলাদেশকে আকাশ ব্যবহার করতে দিল না পাকিস্তান

বাংলাদেশকে আকাশ ব্যবহার করতে দিল না পাকিস্তান

তিন দেশে প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফর নিয়ে আলোচনা

তিন দেশে প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফর নিয়ে আলোচনা

জাবির নিয়োগ বিজ্ঞপ্তি সরকারি আদেশের পরিপন্থি: আইডিইবি

জাবির নিয়োগ বিজ্ঞপ্তি সরকারি আদেশের পরিপন্থি: আইডিইবি

প্রাথমিকে নিয়োগপত্র পাননি ৮১৭ জন, যা জানালেন শিক্ষামন্ত্রী

প্রাথমিকে নিয়োগপত্র পাননি ৮১৭ জন, যা জানালেন শিক্ষামন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম