Logo
Logo
×
   

Advertisement

জাতীয়

ইউনিপের এমডিসহ ছয়জনের ১২ বছর কারাদণ্ড

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০১৯, ০৩:৫৪ পিএম

ইউনিপের এমডিসহ ছয়জনের ১২ বছর কারাদণ্ড

Advertisement

মাল্টিলেভেল মার্কেটিং কোম্পানি ইউনিপে-টু ইউর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুনতাসির হোসেন ইমনসহ ছয়জনকে ১২ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। 

পাশাপাশি তাদের দুই হাজার ৭০২ কোটি ৪১ লাখ ১১ হাজার ৭৮৪ টাকা অর্থদণ্ড দেয়া হয়।

বুধবার ঢাকার বিশেষ জজ-৩ এর বিচারক দিলদার হোসেন এ রায় ঘোষণা করেন। 

মামলার অপর আসামিরা হলেন- ইউনিপে টু ইউর বাংলাদেশের চেয়ারম্যান ও ইউনিল্যান্ডের পরিচালক শহীদুজ্জামান, নির্বাহী পরিচালক মাসুদুর রহমান, জিএম এম জামসেদ রহমান, উপদেষ্টা মঞ্জুর এহসান চৌধুরী এবং ইউনিল্যান্ড লিমিটেডের পরিচালক এইচএম আরশাদ উল্লাহ।

আসামিদের মধ্যে কারাগারে এমডি মুনতাসির হোসেন ইমন ব্যতীত সবাই পলাতক রয়েছেন। 

এর আগে ২০১১ সালের ২৫ জানুয়ারি অবৈধভাবে প্রায় সাড়ে ১৩০০ কোটি টাকা পাচারের অভিযোগে শাহবাগ থানায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। 

তদন্ত কর্মকর্তা ওই বছরের ২২ জুন আদালতে চার্জশিট দাখিল করেন। ২০১৫ সালের ৬ জুলাই আসামিদের বিরুদ্ধে চার্জগঠন করা হয়।

এর পর এ মামলায় ২৩ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আজ আদালত এ রায় ঘোষণা করেন।

Advertisement

ইউনিপে-টু ইউ

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম