Logo
Logo
×

Advertisement

জাতীয়

ছাত্রলীগ নেতা রাকিব হত্যার মূল আসামি গ্রেফতার

Icon

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০১৯, ০১:০৫ পিএম

ছাত্রলীগ নেতা রাকিব হত্যার মূল আসামি গ্রেফতার

ফাইল ছবি

Advertisement

বনানীতে ছাত্রলীগ নেতা তানজিল হোসেন রাকিব নৃশংসভাবে খুনের ঘটনায় প্রধান আসামি সজীবকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে গাজীপুরের মাওনা এলাকা থেকে বনানী থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

বনানী থানার এসআই ও রাকিব হত্যা মামলার তদন্ত কর্মকর্তা আবু তাহের জানান, স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্কের জেরে ছাত্রলীগ নেতা তানজিল হোসেন রাকিবকে কুপিয়ে খুন করেন সজীব। এর পর থেকে তিনি পলাতক ছিলেন।

মঙ্গলবার রাতে সজীবকে গাজীপুর থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ চলছে। 

গত বছরের ৬ ডিসেম্বর রাতে বনানীর কল্যাণ মাঠ থেকে ব্যাডমিন্টন খেলা শেষে বাসায় ফেরার পথে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হন রাকিব। এ সময় আহত হন নূর ইসলাম নামে একজন। নিহত রাকিব বনানীর ১৯ নম্বর ওয়ার্ডের ছাত্রলীগ সভাপতি এবং তার বাবার নাম আলতাফ হোসেন।

Advertisement

ছাত্রলীগ

Advertisement

আরও পড়ুন

নবম পে স্কেল কার্যকরের প্রস্তুতি, কারিগরি শিক্ষকদের বেতনের হিসাব জমা

নবম পে স্কেল কার্যকরের প্রস্তুতি, কারিগরি শিক্ষকদের বেতনের হিসাব জমা

নিউইয়র্ক টাইমস সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে হাসিনার সমর্থকরা

সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে হাসিনার সমর্থকরা

ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হলেন জিয়াদুর রহমান

ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হলেন জিয়াদুর রহমান

পুলিশের দুই কর্মকর্তাকে গোপালগঞ্জ ও চুয়াডাঙ্গায় বদলি

পুলিশের দুই কর্মকর্তাকে গোপালগঞ্জ ও চুয়াডাঙ্গায় বদলি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম