Logo
Logo
×

Advertisement

জাতীয়

সরকারি হলো আরও তিন কলেজ

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:৫২ পিএম

সরকারি হলো আরও তিন কলেজ

সরকারি হলো আরও তিন কলেজ

Advertisement

সরকার আরও তিনটি বেসরকারি কলেজকে জাতীয়করণ করেছে। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 

কলেজগুলো হচ্ছে- ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার শহীদ আকবর আলী বিজ্ঞান ও প্রযুক্তি মহাবিদ্যালয়, জয়পুরহাট জেলার কালাই উপজেলার কালাই মহিলা ডিগ্রি কলেজ, বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার কামরউদ্দিন ইসলামিয়া কলেজ।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মোহাম্মদ রাশেদুল ইসলাম স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, আদেশে বলা হয়েছে, ২ ফেব্রুয়ারি থেকে জাতীয়করণ কার্যকর হবে। সরকারি কলেজ শিক্ষক ও কর্মচারী আত্তীকরণ বিধিমালা-২০১৮ এর আলোকে কলেজগুলো সরকারি করা হয়েছে।

এর আগে গত বছর ১১ অক্টোবর ৩টি, ৯ অক্টোবর ৩টি, ১২ সেপ্টেম্বর ১৪টি, ২৭ আগস্ট ৫টি এবং ১২ আগস্ট ২৭১টি বেসরকারি কলেজকে সরকারিকরণের প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়। এ নিয়ে এ বছর ২৯৯টি বেসরকারি কলেজ সরকারি করা হলো।

Advertisement

সরকারি আরও তিন কলেজর

Advertisement

আরও পড়ুন

মাল্টার দাম ৫২০ টাকা কেন, ব্যাখ্যা চেয়ে ব্যবস্থা নিতে নির্দেশ বাণিজ্যমন্ত্রীর

মাল্টার দাম ৫২০ টাকা কেন, ব্যাখ্যা চেয়ে ব্যবস্থা নিতে নির্দেশ বাণিজ্যমন্ত্রীর

আগামী ২৪ ঘণ্টায় যেসব বিভাগে ঝরতে পারে বজ্রবৃষ্টি

আগামী ২৪ ঘণ্টায় যেসব বিভাগে ঝরতে পারে বজ্রবৃষ্টি

তারেক রহমান-ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজের ছবি প্রকাশ

তারেক রহমান-ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজের ছবি প্রকাশ

ফারাক্কা চুক্তি জিয়াউর রহমানের পথ অনুসরণ করে হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

ফারাক্কা চুক্তি জিয়াউর রহমানের পথ অনুসরণ করে হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম