Logo
Logo
×

Advertisement

জাতীয়

একুশে পদক পাচ্ছেন ৭ নারী

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০১৯, ১০:০০ পিএম

একুশে পদক পাচ্ছেন ৭ নারী

একুশে পদক পাচ্ছেন ৭ নারী। ছবি সংগৃহীত

Advertisement

বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ ২১ গুণীজনকে একুশে পদক-২০১৯ প্রদানের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই ২১ গুণীজনের মধ্যে সাতজন নারী রয়েছেন। 

বুধবার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে একুশে পদকপ্রাপ্তদের নাম উল্লেখ করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

চলতি বছরের একুশে পদকপ্রাপ্ত নারীরা হলেন ভাষা আন্দোলনে অধ্যাপক হালিমা খাতুন (মরণোত্তর) ও অধ্যাপক মনোয়ারা ইসলাম, শিল্পকলা (অভিনয়) লাকী ইনাম, শিল্পকলা (অভিনয়)সুবর্ণ মোস্তফা, আলোকচিত্রতে সাইদা খানম, ভাষা ও সাহিত্যে রিজিয়া রহমান ও ডা. আনোয়ারা সৈয়দ হক।

পদকপ্রাপ্তরা অন্যরা হলেন অ্যাডভোকেট গোলাম আরিফ টিপু, শিল্পকলায় (সঙ্গীত) সুবীর নন্দী, মরহুম আজম খান ও খায়রুল আনাম শাকিল, লিয়াকত আলী লাকী, শিল্পকলার চারুকলায় জামাল উদ্দিন আহমেদ। মুক্তিযুদ্ধে ক্ষিতীন্দ্র চন্দ্র বৈশ্য। গবেষণায় ডক্টর বিশ্বজিৎ ঘোষ ও ড. মাহবুবুল হক। শিক্ষায় ডক্টর প্রণব কুমার বড়ুয়া।ভাষা ও সাহিত্যে ইমদাদুল হক মিলন, অসীম সাহা, আনোয়ারা সৈয়দ হক, মইনুল আহসান সাবের ও হরিশংকর জলদাস।

আগামী ২০ ফেব্রুয়ারি বিকাল ৪টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদকপ্রাপ্তদের হাতে সম্মাননা তুলে দেবেন।

পদকপ্রাপ্তদের পুরস্কার হিসেবে একটি সোনার পদক, সনদ এবং দুই লাখ টাকার চেক দেয়া হয়।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এ অনুষ্ঠানের অয়োজন করে।

Advertisement

একুশে পদক

Advertisement

আরও পড়ুন

প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন আজ

প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন আজ

মিয়ানমারের বিরুদ্ধে আইসিজের রায়ে চাপে পড়বে ইসরাইল, দাবি আসিফ নজরুলের

মিয়ানমারের বিরুদ্ধে আইসিজের রায়ে চাপে পড়বে ইসরাইল, দাবি আসিফ নজরুলের

কারাগারে ধারণক্ষমতার চেয়ে আড়াই গুণ বেশি বন্দি, নিরাপত্তা জোরদার

কারাগারে ধারণক্ষমতার চেয়ে আড়াই গুণ বেশি বন্দি, নিরাপত্তা জোরদার

লালমনিরহাট সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী

লালমনিরহাট সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম