Logo
Logo
×

Advertisement

জাতীয়

সংরক্ষিত নারী আসন

মনোনয়নপত্র জমার শেষ দিন আজ

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০১৯, ০৮:২৬ এএম

মনোনয়নপত্র জমার শেষ দিন আজ

Advertisement

একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন আজ। এদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নির্বাচন কমিশনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেয়া যাবে।

কাল মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। প্রত্যাহারের শেষ তারিখ ১৬ ফেব্রুয়ারি। ভোটগ্রহণ ৪ মার্চ।

ইসির কর্মকর্তারা জানান, এ নির্বাচনে ভোটের দিন নির্ধারিত থাকলেও ফল জানা যায় তার আগেই। ৫০টি সংরক্ষিত নারী আসনের বিপরীতে দল ও জোটগতভাবে সমানসংখ্যক প্রার্থী মনোনয়ন দেয়া হবে বলে প্রত্যাহারের সময়সীমা পার হওয়ার দিনই তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হতে পারে।

তারা জানান, বিদ্যমান আইন অনুযায়ী সরাসরি ভোটে জয়ী দলগুলোর আসন সংখ্যার অনুপাতে নারী আসন বণ্টন করা হয়। সংসদের সাধারণ আসনে নির্বাচিত সংসদ সদস্যরা সংরক্ষিত আসনের নির্বাচনের ভোটার হন। আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে এবার আওয়ামী লীগ ৪৩টি, জাতীয় পার্টি ৪টি, বিএনপি ১টি, ওয়ার্কার্স পার্টি ১টি ও স্বতন্ত্র প্রার্থীরা জোটভুক্ত হয়ে ১টি সংরক্ষিত আসন পাবেন। তবে বিএনপির এমপিরা শপথ না নেয়ায় তাদের কোটার সংরক্ষিত নারী আসনটি স্থগিত থাকবে বলে ইসি জানিয়েছে। এর ফলে ৪৯টি আসনে সংরক্ষিত নারী এমপি নির্বাচিত হতে যাচ্ছেন।

Advertisement

সংরক্ষিত নারী আসন

Advertisement

আরও পড়ুন

জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর নেতৃত্ব দিতে চায় বাংলাদেশ: ড. পারভেজ

জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর নেতৃত্ব দিতে চায় বাংলাদেশ: ড. পারভেজ

জমাদিউস সানির চাঁদ দেখা গেছে, রমজানের বাকি কত দিন?

জমাদিউস সানির চাঁদ দেখা গেছে, রমজানের বাকি কত দিন?

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক

সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার: বাণিজ্যমন্ত্রী

সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার: বাণিজ্যমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম