Logo
Logo
×

Advertisement

জাতীয়

এডমিরাল হলেন নৌবাহিনী প্রধান

Advertisement

Icon

প্রকাশ: ১১ মার্চ ২০১৯, ০৯:৩৮ পিএম

এডমিরাল হলেন নৌবাহিনী প্রধান

এডমিরাল হলেন নৌবাহিনী প্রধান। ছবি: সংগৃহীত

Advertisement

নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী ‘এডমিরাল’ পদে পদোন্নতি লাভ করেছেন। এ উপলক্ষে রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ ও বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত নৌবাহিনী প্রধানকে এডমিরাল র‌্যাংক পরিয়ে দেন। 

এ সময় অন্যদের মধ্যে প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, মুখ্যসচিব নজিবুর রহমান, প্রতিরক্ষা সচিব আখতার হোসেন ভূঁইয়া এবং প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিঞা মোহাম্মদ জয়নুল আবেদিন উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী নৌবাহিনী প্রধানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তার সাফল্য কামনা করেন। নৌবাহিনী প্রধানও ফুলের তোড়া দিয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান।  সূত্র: আইএসপিআর

Advertisement

নৌবাহিনী প্রধান এডমিরাল

Advertisement

আরও পড়ুন

যে অন্যায় করবে, তার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে: টুকু

যে অন্যায় করবে, তার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে: টুকু

জামায়াত আমিরের এক্স হ্যাক মামলা ‘আমাকে বলির পাঁঠা বানানো হয়েছে’

‘আমাকে বলির পাঁঠা বানানো হয়েছে’

বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন

বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন

একযোগে ১১ পুলিশ কর্মকর্তাকে ঢাকার বাইরে বদলি

একযোগে ১১ পুলিশ কর্মকর্তাকে ঢাকার বাইরে বদলি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম