Logo
Logo
×

Advertisement

জাতীয়

মৌসুমি লঘুচাপের প্রভাবে সারা দেশে শিলাবৃষ্টি

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ১৮ মার্চ ২০১৯, ০৯:৫১ এএম

মৌসুমি লঘুচাপের প্রভাবে সারা দেশে শিলাবৃষ্টি

Advertisement

মৌসুমি লঘুচাপের কারণে আগামী দুদিন দেশের বিভিন্ন স্থানে শিলাবৃষ্টিসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

লঘুচাপটি এখন দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।  রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে।

ফলে ঢাকা, রাজশাহী, বরিশাল ও খুলনা বিভাগের কয়েকটি জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

পরবর্তী ৪৮ ঘণ্টায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

সারা দেশে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

Advertisement

সারা দেশে শিলাবৃষ্টি

Advertisement

আরও পড়ুন

ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’, দূষিত শহরের তালিকায় দ্বিতীয়

ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’, দূষিত শহরের তালিকায় দ্বিতীয়

জামুকার নতুন ডিজি মোস্তফা জামান

জামুকার নতুন ডিজি মোস্তফা জামান

বেতন পুনর্নির্ধারণ: নতুন পে স্কেলের কাজ শুরু আজ, যা লাগবে

বেতন পুনর্নির্ধারণ: নতুন পে স্কেলের কাজ শুরু আজ, যা লাগবে

আজ কেমন থাকবে আবহাওয়া, জানাল অধিদপ্তর

আজ কেমন থাকবে আবহাওয়া, জানাল অধিদপ্তর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম