Logo
Logo
×

Advertisement

জাতীয়

বিনা টিকিটে রাজশাহী ভ্রমণ!

Advertisement

Icon

প্রকাশ: ১৮ এপ্রিল ২০১৯, ০৮:৩০ পিএম

বিনা টিকিটে রাজশাহী ভ্রমণ!

ফাইল ছবি

Advertisement

আগামী ২৫ এপ্রিল ঢাকা-রাজশাহী রুটে বিরতিহীন বনলতা এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন হতে যাচ্ছে। ওই দিন ট্রেনের উদ্বোধনী যাত্রায় যে কেউ বিনা টিকিটে ভ্রমণ করতে পারবেন। এরপর ২৭ এপ্রিল থেকে নিয়মিত ট্রেনটি চলাচল শুরু করবে।

বৃহস্পতিবার সন্ধ্যায় কমলাপুর রেলওয়ে স্টেশনে রেলের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

তিনি আরও জানান, আগামী ঈদে রাজধানীর ছয়টি স্থান থেকে ঈদের ট্রেনের টিকিট বিক্রি করা হবে। এছাড়া আগামী ২৮ এপ্রিল কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ট্রেনের টিকিট কাটার নতুন অ্যাপসও উদ্বোধন করা হবে। আর ঈদের আগেই ঢাকা-পঞ্চগড় রুটে কম বিরতি দিয়ে একটি নতুন ট্রেন চালু করা হবে।

জানা গেছে, এ বছর ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুধু কমলাপুরেই সীমাবদ্ধ থাকছে না। ঈদে ঘরমুখো মানুষের জন্য রাজধানী ঢাকার বিভিন্ন স্থান থেকে ট্রেনের টিকিট বিক্রি করা হবে।

কমলাপুরসহ রাজধানীর মোট ছয়টি স্থান থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করা হবে। স্থানগুলো হলো- কমলাপুর, ফুলবাড়িয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি (সম্ভাব্য), মিরপুরের পুলিশ কনভেনশন সেন্টার, বিমানবন্দর স্টেশন ও গাজীপুরের জয়দেবপুর।

Advertisement

রাজশাহী

Advertisement

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না: টুকু

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না: টুকু

আ ফ ম খালিদের বিবৃতি ড. ইউনূসকে হেনস্তা আন্তর্জাতিক রীতিনীতি ও রাজনৈতিক সংস্কৃতির পরিপন্থি

ড. ইউনূসকে হেনস্তা আন্তর্জাতিক রীতিনীতি ও রাজনৈতিক সংস্কৃতির পরিপন্থি

দুর্গাপূজার নিরাপত্তায় যেসব নির্দেশনা দিল পুলিশ

দুর্গাপূজার নিরাপত্তায় যেসব নির্দেশনা দিল পুলিশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম